আন্তর্জাতিক ডেস্ক: লেবাননে চলমান যুদ্ধবিরতির প্রেক্ষাপটে হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত ঘোষণা করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, যুদ্ধবিরতির পুরো সময়জুড়ে এই গুরুত্বপূর্ণ নৌপথ ব্যবহার করতে পারবে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলো।
আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাসহ বিভিন্ন সূত্র জানায়, লেবাননে ঘোষিত ১০ দিনের যুদ্ধবিরতির সঙ্গে সামঞ্জস্য রেখে এই সিদ্ধান্ত নেয় তেহরান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় আরাগচি বলেন, নির্ধারিত সমন্বিত রুট অনুসরণ করে জাহাজগুলো প্রণালি অতিক্রম করতে পারবে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে প্রায় ২০ শতাংশ তেল ও তরলীকৃত গ্যাস পরিবাহিত হয়। সাম্প্রতিক সংঘাতের কারণে কয়েক সপ্তাহ ধরে এখানে চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছিল, যা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলে।
তবে প্রণালি উন্মুক্ত ঘোষণা করা হলেও কিছু শর্ত বহাল রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্ধারিত রুট অনুসরণ করা বাধ্যতামূলক এবং নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে জাহাজ চলাচল নজরদারিতে রাখা হচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, এই ঘোষণার ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ার ইঙ্গিত মিলেছে। ইতোমধ্যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমতে শুরু করেছে, যা সরবরাহ পরিস্থিতির উন্নতির প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
তবে যুদ্ধবিরতি সাময়িক হওয়ায় পরিস্থিতি এখনও অনিশ্চিত। কূটনৈতিক আলোচনার অগ্রগতি এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির ওপর ভবিষ্যৎ পরিস্থিতি নির্ভর করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আন্তর্জাতিক ডেস্ক: জাপানে এক রাতের ব্যবধানে দুই দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে দেশটির মধ্যাঞ্চলে আঘাত হানা প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এ ঘটনায় অন্তত ২৪ জন আহত হয়েছেন। পরেরটি ছিল ৪ দশমি ...
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ দেশটির নতুন সরকার গঠনের জন্য সাবেক সেনাপ্রধান ও বিরোধী নেতা গাদি আইজেনকটকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বন্দরগুলোতে চলমান নৌ-অবরোধের পর এবার দেশটির স্থল সীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে বাণিজ্য নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পরমাণু প্রকল্প এবং এই প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা, সরঞ্জাম ও ব্যক্তিবর্গ, বিশেষ করে পরমাণু বিজ্ঞানীদের সম্পর্কে যুক্তরাষ্ট্রকে তথ্য দিলে তথ্যদাতাকে সর্বোচ্চ ২ ক ...
সব মন্তব্য
No Comments