দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর ভুট্টাক্ষেত থেকে মুখ বাঁধা অবস্থায় ভারসাম্যহীন এক নারীর মরদেহ উদ্ধার হয়েছে। সোমবার (২৫ আগষ্ট) বেলা ১১টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরসাদিপুর গ্রামের মাঠের মধ্যে ভুট্টাক্ষেত থেকে জাইমা খাতুন (৫৫) নামে মানষিক ভারসাম্যহীন ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। স্বামী পরিত্যক্তা নিহত নারী একই গ্রামের মৃত আফাজ উদ্দিনের মেয়ে। দীর্ঘদিন ধরে সে মানষিক ও শারীরিক অসুস্থতায় ভুগছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, চরসাদিপুর গ্রামের মাঠের মধ্যে ভুট্টাক্ষেতে মুখ বাঁধা অবস্থায় জাইমা খাতুনের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহত নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহত নারী পায়ে ও মাথায় আঘাতের ক্ষত রয়েছে বলে প্রত্যÿদর্শীরা জানিয়েছে।
মরদেহ উদ্ধারের ঘটনায় দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ বলেন, নিহত নারীর পায়ে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে এবং তাকে মুখ বাঁধা অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘাস কাটাকে কেন্দ্র করে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে থাকতে পারে। আমরা ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করছি এবং এটি হত্যা মামলা হিসেবে গণ্য করা হবে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
সিংড়া (নাটোর) প্রতিনিধি: ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে নাটোরের সিংড়া উপজেলার তেলীগ্রামের ৩৩ বছর বয়সী মো. আবুল বাশার। চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে পরিবার। চিকিৎসা চালিয়ে য ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
সব মন্তব্য
No Comments