ডেস্ক রিপোর্ট: ‘আন্তর্জাতিক মা দিবস’ উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিম্নোক্ত বাণী দিয়েছেনঃ—
বাণী
“আন্তর্জাতিক মা দিবস’ উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল মায়ের প্রতি আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি তাদের অব্যাহত সুখ ও সৃমৃদ্ধি কামনা করি। ‘মা’ বিস্ময়কর ও আলোকদীপ্ত একটি শব্দ। জন্মের পর থেকে এই শব্দটি সব থেকে বেশি উচ্চারিত হয়।
মায়ের প্রতি সম্মান জানাতে প্রতিদিনই মা দিবস পালন করা উচিৎ। সন্তানের জীবনের যেকোন সাফল্যে মায়ের অবদান অপরিসিম। “মা” একটি পবিত্র শব্দ, যে ভাষায় তাঁকে সম্বোধন করা হোক না কেন, সর্বকালে সর্বক্ষেত্রে সৃষ্টির আদিলগ্ন থেকে দেশ ও কালের সীমানা অতিক্রম করেও মায়ের আত্মত্যাগের ভালবাসার রুপ অনেকটা অভিন্ন। মা সন্তানের জন্য নিজেকে সম্পূর্ণ বিলিয়ে দেন, সন্তানের বেঁচে থাকার ও মঙ্গল কামনার জন্য।
কেবলমাত্র মায়েরাই সন্তানদের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে। তিনি সন্তানের জন্য কষ্ট যাতনা নীরবে সহ্য করেন, অসীম ত্যাগ স্বীকার করেন। মা’র অনুগ্রহ ছাড়া যেকোন প্রাণীরই প্রাণধারণ করা অসম্ভব। সত্যের জন্য, সম্মানের জন্য, আত্মমর্যাদার জন্য মায়ের সান্নিধ্য সন্তানকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে। অনেক শক্তির আধার একজন মা।
যিনি ক্ষমতাসীন থাকা অবস্থায় নারী সমাজের অগ্রগতির জন্য অবদান রেখেছিলেন তা প্রশংসিত হয়েছে দেশ—বিদেশে, সেই ‘গণতন্ত্রের মা’ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রতিহিংসার বিচারে বন্দী করে রাখা হয়েছে। কেড়ে নেয়া হয়েছে মানুষ হিসেবে তাঁর উন্নত চিকিৎসা করার অধিকার। অথচ আর্থিক ও সামাজিক অগ্রগতিতে এদেশে দেশনেত্রীর অবদান কিংবদন্তিতুল্য। এই মহিমান্বিত দিবসে আমি তাঁর সুস্বাস্থ্য কামনা করছি। মা দিবসে আমি দেশের সকল নাগরিককে আহবান জানাবো—তারা যেন মায়েদের প্রতি যথাযোগ্য সম্মান ও কর্তব্য পালন করেন, কারণ কেবলমাত্র সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার একমাত্র শর্ত হচ্ছে মায়ের মর্যাদা সম্পর্কে সচেতন থাকা।
আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।”
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, বাংলাদেশে যারা অতীতে সরকারের নেতৃত্বে ছিলেন তাদের ব্যর্থতার কারণে জাতি যে পর্যায়ে যাওয়ার কথা ছিল, সে পর ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউন ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নিম্নোক্ত বাণী দিয়েছেন —বাণী:“আগামীকাল ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এই দিবসটি গণতন্ত ...
সব মন্তব্য
No Comments