স্টাফ রিপোর্টার: সম্প্রতি ব্যাটারিচালিত যানবাহন আটক করে ব্যাটারি নিলামে তোলাসহ শ্রমিকের ওপর বিগত ফ্যাসিস্ট সরকারের পেটুয়া বাহিনীর কায়দায় বর্তমান সরকারও শ্রমিকের ওপর নিপীড়ন চালাচ্ছে। যৌক্তিক সমাধানের পথে না এগিয়ে নিপীড়নের পথে হাটলে ফ্যাসিস্ট সরকারের পরিণতি এই সরকারকেও ভোগ করতে হবে। তাই ফ্যাসিস্টের শেখানো নিপীড়নের রাস্তা পরিত্যাগ করে সমস্যা সমাধানে ব্যাটারিচালিত যানবাহনকে বুয়েট প্রস্তাবিত মডেলে আধুনিকায়ন করে বিআরটিএ কর্তৃক লাইসেন্স দিন। আজ ১৯ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, সকাল ১১টায়, জাতীয় প্রেসক্লাবে সামনে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের শ্রমিক সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল হাকিম মাইজভান্ডারির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় উপদেষ্টা আবদুল্লাহ ক্বাফি রতন, সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নাদিম, সাংগঠনিক সম্পাদক লিটন নন্দী, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম সমীর, প্রচার প্রকাশনা সম্পাদক সুমন মৃধা, কেন্দ্রীয় সদস্য অরুণ কুমার শীল, মোহাম্মদ আলী, মোহাম্মদপুর থানার উপদেষ্টা মোহাম্মদ নুরুজ্জামান, যাত্রাবাড়ী থানার সভাপতি মোহাম্মদ রিপন, শ্যামপুর থানার সভাপতি মোহাম্মদ মিজান, কামরাঙ্গীরচর থানার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হান্নান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ব্যাটারিচালিত যানবাহন দেশের সর্ববৃহৎ গণপরিবহণ খাত। এই খাতকে গণপরিবহন শিল্পের স্বীকৃতি দিয়ে নিরাপদ বিনিয়োগের পরিবেশ তৈরি করতে হবে। যা এই বাহনকে আরও আধুনিক ও দেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখতে সহায়ক হবে।
সমাবেশে বক্তারা আরও বলেন, শ্রমজীবী মানুষ পরিশ্রম করে নিজেদের সৎ উপার্জনে আয় করতে চায় ও সরকারকে অর্থ প্রদান করতে চায়। কিন্তু সরকার শ্রমজীবী মানুষের রুটি-রুজিতে বারবার হামলা করে অসৎ চাঁদাবাজদের চাঁদাবাজির সুযোগ তৈরি করে দিচ্ছে। অবিলম্বে চাঁদাবাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।
সমাবেশে বক্তারা ব্যাটারিচালিত যানবাহন আটক, ব্যাটারি জব্দ, রেকার করাসহ সকল জুলুম-নির্যাতন বন্ধ করে অবিলম্বে বিআরটিএ কর্তৃক লাইসেন্স ও যৌক্তিক রুট পারমিটের দাবি জানান।
সমাবেশ শেষে শ্রমিকদের একটি লাল পতাকা মিছিল নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের বেশিরভাগ এলাকায় আজ ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বর ...
স্টাফ রিপোর্টার: ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ৭২তম ধাপে ভারত থেকে প্রায় ৪ হাজার মেট্রিক টন ডিজেল বাংলাদেশে এসে পৌঁছেছে। ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে পাঠানো ৪৭ লাখ ৫ ...
স্টাফ রিপোর্টার: ভারতের নয়াদিল্লিতে সদ্য অনুষ্ঠিত ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ...
সব মন্তব্য
No Comments