ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর রাসেল মিয়া (৪৩) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা ১১টার দিকে শহরের কাজীপাড়া মৌলভী হাটির দরগা মহল্লার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে ওই এলকার হাবিবুর রহমানের ছেলে। সে পেশায় একজন কসাই ছিলেন। নিহতের ছেলে রুমেল মিয়া জানান, তার বাবা গত সোমবার রাত ১১টার দিকে ঘর থেকে বের হন। এরপর গভীর রাতেও বাসায় ফিরে আসেনি। এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। গতকাল বুধবার বেলা ১১টার দিকে বাসার পাশের পুকুরে একটি মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয় লোকজন আমাদেরকে জানান। এরপর সেখানে গিয়ে মরদেহ সনাক্ত করি। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপ-পরিদর্শক (এস আই) ধর্মজিত সিংহ জানান, নিহতের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। মরদেহটি দুই দিন পানিতে থাকায় শরীরের বিভিন্ন অংশে পচন ধরে গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তেরর রিপোর্ট ও তদন্ত শেষে মৃত্যুর রহস্য উদঘাটিত হবে বলে আশা করছি।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments