স্টাফ রিপোটারঃ মৎস্য ও পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বাবু ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি বলেছেন, আমাদের অতীতের ভূলের কারণে মৎস্যজীবী শ্রমজীবী মানুষের অধিকার পুরোপুরি বাস্তবায়ন করতে পারি নাই। তবে আমাদের আওয়ামী লীগ সরকার আগামীতে মৎস্যজীবীদের জন্য সকল দাবী বাস্তবায়ন করবেন। এজন্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় রাখতে হবে। তাহলে সকল মৎস্যজীবী, শ্রমজীবীদের অধিকার প্রতিষ্ঠিত হবে।
আজ শনিবার দুপুরে ঢাকার জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্যজীবী সমিতি আয়োজিত সংগঠনের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে মকবুল হোসেন এমপি বলেন, মৎস্যজীবীদের সাথে বঙ্গবন্ধুর মুক্তির শ্লোগান ও আওয়ামীলীগ সরকারের অঙ্গিকার জড়িত। তাই মৎস্যজীবীদের দাবী বাস্তবায়ন হবে।
সভাপতির বক্তব্যে এড.ইসলাম আলী বলেন দেশের ৩৩ টি জলমহলের ব্যবস্থাপনা মৎস্য অধিদপ্তরের মাধ্যমে পূণঃপ্রবর্তন ও সম্প্রসারণ করা প্রয়োজন এবং ডিমওয়ালা ইলিশ আহরণের মৌসুমে মৎস্যজীবীদের অবসর সময় মানবিক সহায়তা প্রকল্প গ্রহণ করতে হবে।
জাতীয় মৎস্যজীবী সমিতির সভাপতি এড. ইসলাম আলীর সভাপতিত্বে ও সহসভপতি রফিকুল ইসলামের পরিচালনায় আরো বক্তব্য রাখেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন, সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব মোঃসুরুতজামাল তালুকদার, সহসভাপতি গোপাল রাজবংশী, সাংগঠনিক সম্পাদক বাবু গুরুদাস হালদার,সহ সাংগঠনিক সম্পাদক, মোঃ তসলিম বেপারী,সহসম্পাদক নুরুল ইসলাম, রিপন বেপারি প্রমূখ।
বিশেষ প্রতিনিধি, জেদ্দা: সৌদি আরবের সাথে বাংলাদেশের ২০২৭ সালের হজচুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল সৌদি আরবের জেদ্দায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক ...
স্টাফ রিপাের্টার: জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১ এ অংশ নিতে তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্ম ...
ডেস্ক রিপোর্ট: আজ ১০ নভেম্বর, ঐতিহাসিক শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শাসনের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে অংশ নিয়ে রাজধানীর গুলিস্তানের জি ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় সোমবার দুপুরে বেশ গরম ছিল। পথ চলতে শরীর বেয়ে ঘাম ঝরছিল। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এদিন ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর ...
সব মন্তব্য
No Comments