কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: সক্রিয় মৌসমুী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে উঠেছে। সাগরে বড় বড় ঢেউ সৈকতে এসে আছরে পড়ছে। বুধরার সকাল থেকে আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। উপকূলীয় এলাকায় থেম থেমে মাঝারী থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এছাড়া সাগর ও নদ নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে। জেলেরা উত্তাল সমুদ্রে টিকতে না পেরে মাছ ধরার ট্রলার নিয়ে আড়ৎ ঘাটসহ বিভিন্ন নদী ও খালে নিরাপদ আশ্রয় নিয়েছেন।
মৎস্য বন্দর মহিপুর ও আলীপুরের আড়ৎ ঘাট ঘুরে দেখা গেছে, গভীর সমুদ্র থেকে একের পর এক মাছ ধরার ট্রলার ঘাটে এসে নোঙর করছে জেলেরা। তীরে ফিরে আসা জেলেরা জানান, ইলিশ পাওয়ার আশা নিয়ে গভীর সমুদ্রে গিয়েছিলেন তারা। কিন্তু সাগর উত্তাল। ট্রলার নিয়ে টিকে থাকাই দায়। তাই তারা জাল তুলে শূন্য হাতে ঘাটে ফিরে আসতে বাধ্য হয়েছে।
এদিকে বুধবার সকাল থেকে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। এতে স্থবিরতা নেমে এসেছে শহর থেকে গ্রামাঞ্চলে। ভোগান্তিতে পড়েছে নিন্ম আয়ের মানুষ।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সক্রিয় মৌসমুী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে উঠেছে। উপকূলীয় এলাকা দিয়ে যে কোন সময় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রা, চট্রগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছধরা ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
কুয়াকাটা-আলীপুর মৎস্য আড়ৎ মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা জানান, বর্তমানে সাগর উত্তাল। গভীর সমুদ্রে অবস্থানরত মাছ ধরা ট্রলার নিরাপদ আশ্রয়ের জন্য তীরে চলে এসেছে। আবহাওয়া ভাল হলেই এসব ট্রলার নিয়ে জেলেরা ফের সাগরে মাছ শিকারে যাবে বলে তিনি সাংবাদিকদের জানান।
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
সব মন্তব্য
No Comments