ডেস্ক রিপোর্ট: ইউক্রেন যুদ্ধে ডিসেম্বর থেকে এ পর্যন্ত রাশিয়ার ২০ হাজারের বেশি সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।
গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি বলেন, এছাড়া এ সময়ে রাশিয়ার ৮০ হাজার সেনা আহত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের অর্ধেকেই রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের। বাহিনীটি বাখমুত শহর দখল নিতে মরিয়া হয়ে লড়ছে।
গত আট মাসের বেশি সময় ধরে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় এ শহরটি দখল নিতে রাশিয়া ও ইউক্রেনের সেনাবাহিনীর মধ্যে তুমুল লড়াই চলছে। বর্তমানে বাখমুতের বেশিরভাগ অংশ দখলে রেখেছে মস্কো, কিন্তু পশ্চিমে কিছু অংশ নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে ইউক্রেন।
জন কিরবি বলেছেন, আমরা অনুমান করছি গত ৫ মাসে রাশিয়ার এক লাখের বেশি সেনা হতাহত হয়েছে, এর মধ্যে নিহত হয়েছে ২০ হাজার।
ইত্তেফাক
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ থেকে ২২ জন। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে প্রদেশটির বাগপত জেলার পূর্বাঞ্চলীয় ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত হয়ে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। স্থ ...
সব মন্তব্য
No Comments