মো: ইকবাল হোসেন, গোপালগঞ্জ: বর্ধিত মেয়াদে আইজিপি হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথম দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এ শ্রদ্ধা জানান তিনি।
এসময় আইজিপি ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নিয়ে বঙ্গবন্ধু সহ তাঁর পরিবার ও মুক্তিযুদ্ধে নিহত সকল শহিদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। পরে তিনি পরিদর্শন বইয়ে সই করেন। এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. মনজুর রহমান জানান, বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে আইজিপি ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান। পরে আইজিপি রাজারবাগ পুলিশ লাইন্সে শহিদ পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে মহান স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন। পরে দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যান।
উল্লেখ্য, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আজ (১২ জানুয়ারি) থেকে আগামী দেড় বছর অর্থাৎ ২০২৪ সালের ১১ জুলাই পর্যন্ত চুক্তিভিত্তিক নিয়োগ করেছেন সরকার।
স্টাফ রিপোর্টার: নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮ সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংশোধিত বিধিমালায় আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক স্থগিত রেখে মোট ১২০টি প্রতীক সংরক্ষিত রাখা হ ...
ডেস্ক রিপোর্ট: সৌদি আরবের পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে কথিত ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানান ...
স্টাফ রিপের্টার: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত হয়ে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি নামে যাত্রা শুরু করেছে এলিট বাহিনীটি। বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে নতুন নামে আনুষ্ঠানিকভাবে কার ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ ...
সব মন্তব্য
No Comments