যশোর অফিস: ঝিনাইদহের কোটচাঁদপুরে মাদ্রাসার তিন শিশু শিক্ষার্থীকে বলৎকারেরে অভিযোগে মাদ্রাসার প্রধান শিক্ষক আবুল বাশার (৩৮) কে আটক করেছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের দুধসারা দারুল কুরআন সুফফা মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়। আটক শিক্ষক উপজেলার হরিন্দিয়া গ্রামের আমিন মৌলভীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই মাদ্রাসার কয়েকজন আবাসিক শিক্ষার্থীকে চকলেটের প্রলোভন দেখিয়ে ভয়ভীতি দেখানোর অভিযোগ ওঠে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। শিক্ষার্থীরা ভয়ে প্রথমে পরিবারকে বিষয়টি জানায়নি। সোমবার রাতে এক শিক্ষার্থীর সঙ্গে এমন আচরণের সময় অন্য এক শিক্ষার্থী দেখে ফেললে বিষয়টি প্রকাশ পায়। পরে ওই শিক্ষার্থী তার অভিভাবকদের জানায়।
বিষয়টি জানাজানি হলে স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী রাত ৮টার দিকে মাদ্রাসায় জড়ো হন এবং অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশে খবর দেন। পরে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে অভিযুক্তকে হেফাজতে নেয়।
কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, তিনজন শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে স্থানীয়রা ওই শিক্ষককে আটকে রেখেছেন এমন খবরে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে তাকে আটক করে থানায় আনা হয়েছে। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীদের পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ঘটনার পর এক অভিভাবক জানান, সন্তানের নিরাপত্তার কথা চিন্তা করে তিনি তাকে ওই মাদ্রাসা থেকে নিয়ে এসেছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযুক্ত শিক্ষকের রাজনৈতিক পরিচয় নিয়ে এলাকায় আলোচনা শুরু হলে কোটচাঁদপুর পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল কাইয়ুম বলেন, আবুল বাশার জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে কোনোভাবেই জড়িত নন। অপরদিকে কোটচাঁদপুর উপজেলা হেফাজতে ইসলামের সহ-সভাপতি মাওলানা ইব্রাহিম খলিল বলেন, আবুল বাশার হেফাজতে ইসলামের সঙ্গে সম্পৃক্ত থাকলেও সংগঠনে তার কোনো পদ আছে কিনা তা তার জানা নেই। পুলিশ জানিয়েছে, তদন্তের পরই এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৭১টি মামলা দায়ের করা হয়েছে।সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে রাতে স্ত্রীর হাতে ভাত খাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আলম হক (৩০)। পেটে ব্যথা ও বমি শুরু হলে পরিবারের সদস্যদের জানান, তিনি বিষ খেয়েছেন বলে মনে হচ্ছে। হাসপাতালে নেওয়ার পর উন্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৬১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ৭ সেপ্টেম্বর ২০২৬: ডিএমপির মিডিয়া অ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুরে ১৩ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রকে বলৎকারের অভিযোগে মো. হুসাইন আহমেদ নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ।রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে মোহাম্মদপুরের নূরজাহান ...
সব মন্তব্য
No Comments