পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসনে বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী মিজানুর রহমান মিনু মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে আঞ্চলিক নির্বাচন অফিস থেকে মিনুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন রাজশাহী মহানগর বিএনপির নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি আসলাম সরকার, অ্যাডভোকেট ওয়ালিউল হক রানা, আবুল কালাম আজাদ সুইট ও সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলুসহ অন্যান্য নেতারা।
মনোনয়নপত্র উত্তোলন শেষে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, ‘আজকে আমরা রাজশাহী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেছি। আমরা লক্ষ্য করছি, সারা দেশে এই নির্বাচনকে বানচাল করার জন্য ইতোমধ্যে ষড়যন্ত্র শুরু হয়েছে। বর্তমান সরকার এবং নির্বাচন কমিশনের উচিত অতি দ্রুত সন্ত্রাসী, অর্থদাতা এবং যারা নির্বাচন বানচালের বিভিন্ন পরিকল্পনা করছে তাদের চিহ্নিত করা। নির্বাচন যেন সুষ্ঠু ও সুন্দরভাবে হয় এবং কোনোভাবে বাধাগ্রস্ত না হয়, সে জন্য নির্বাচন কমিশন ও সরকারের প্রতি আমরা অনুরোধ জানাই।’
প্রার্থীর নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, ‘মিজানুর রহমান মিনু রাজশাহীতে মেয়র ও এমপি ছিলেন। তিনি একাই রিকশায় করে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। সে দিক থেকে নিরাপত্তা নিয়ে আমরা খুব একটা ভাবছি না। রাজশাহীর মানুষ শান্তিপ্রিয়। তবে আমাদের প্রতিপক্ষরা এই নগরীতেও কিছুটা হলেও বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতে পারে। সে ক্ষেত্রে প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার বলে আমরা মনে করি।’
রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন বলেন, ‘আমরা আশা করছি সামনের নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ হবে। জনগণ ও ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে এটাই বিএনপির আশা ও আকাঙ্ক্ষা। আমরা মনে করি, এই নির্বাচনে ষড়যন্ত্রকারীরা কোনো সমস্যা সৃষ্টি করতে পারবে না। আর যদি কেউ সমস্যা সৃষ্টি করার চেষ্টা করে, জনগণকে সঙ্গে নিয়ে জাতীয়তাবাদী দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আজ আমরা রাজশাহী-২ আসনের প্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেছি। ইনশাআল্লাহ, আল্লাহর ইচ্ছায় জনগণের ভোটে আমরা জয়ী হবো।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ‘দেশ ...
মোঃ মহশীন আলী: প্রায় এক যুগ পর রাণীশংকৈলে একজন ভালো সহকারী কমিশনার (ভূমি) পেয়েছে উপজেলাবাসী। তিনি জনাব মো. মুজিবুর রহমান। একজন সৎ, সুদক্ষ, কর্মপরায়ণ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তার কর্মগুণে ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ সদস্যর স্ত্রী রুনা আক্তারের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২২ নম্বর ...
সব মন্তব্য
No Comments