ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়া-৩-(সদর-বিজয়নগর) আসনের সীমানা পুর্নবিন্যাস করে বিজয়নগর উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ২টি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সাথে অর্ন্তভুক্ত করার প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্দ আশুগঞ্জবাসী।
মঙ্গলবার বেলা ১১টায় মহাসড়কের আশুগঞ্জ গোল চত্ত্বর এলাকায় সর্বদলীয় ঐক্য পরিষদের ব্যানারে মহাসড়ক অবরোধ করা হয়। ঘন্টাব্যাপী অবরোধের কারনে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুইপাশে ৫ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীরা।
অবরোধ চলাকালে সর্বদলীয় ঐক্য পরিষদের সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহজাহান সিরাজ, উপজেলা জামায়াতের আমির মোঃ শাহজাহান ভূইয়া, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আশুগঞ্জ উপজেলার প্রধান সমন্বয়কারী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও গণঅধিকার পরিষদের নেতারা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) আসনটি সব সময় অবহেলিত। এই আসনটি নিয়ে নতুনভাবে ষড়যন্ত্র চলছে। এরই ধারাবাহিকতায় এই আসনের সাথে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের বিজয়নগর উপজেলার চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে অর্ন্তভুক্ত করা হয়েছে। যা আমাদের আশুগঞ্জ উপজেলার কারো সংসদ সদস্য হওয়ার স্বপ্নকে মুছে ফেলার ষড়যন্ত্র। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে বিজয়নগরের চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে বাদ দিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে পুনর্বহালের দাবি জানাই। অন্যথায় রেলপথ, নৌপথ ও সড়পথ অবরোধসহ আরো কঠোর আন্দোলনের কর্মসূচী দেয়া হবে। অবরোধ চলাকালে আশুগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এতে অংশ নেন।
ব্রাহ্মণবাড়িয়া-২-(সরাইল-আশুগঞ্জ) আসনটি সরাইল উপজেলার ৯টি ও আশুগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত ছিলো। অপর দিকে ব্রাহ্মণবাড়িয়া-৩(সদর-বিজয়নগর) আসনটি সদর উপজেলার ১১টি ও বিজয়নগর উপজেলার ১০টি আসন নিয়ে গঠিত ছিলো।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনসহ দেশের মোট ৩৯টি সংসদীয় আসনের সীমানা পুর্ননির্ধারণের সিদ্ধান্ত নিয়ে গত ৩০ জুলাই প্রাথমিক গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।
পুনর্বিন্যাসের গেজেটে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের বিজয়নগর উপজেলার তিনটি ইউনিয়নকে (হরষপুর, চান্দুরা, বুধন্তী ইউনিয়ন) ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সাথে যুক্ত করা হয়। সীমানা পুর্নবিনাসের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করে বিজয়নগরবাসী। আপিলে তারা ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সাথে থাকার আরজি জানায়।
বিজয়নগরবাসীর আবেদনের প্রেক্ষিতে গত ২৪ জুলাই নির্বাচন কমিশনে আপিল শুনানী হয়। আপিল শুনানির পর বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নকে পূর্বের অবস্থায় রেখে বাকি দুটি ইউনিয়নকে (চান্দুরা ও বুধন্তী ইউনিয়ন) ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) সাথে যুক্ত করে গত ৪ সেপ্টেম্বর চুড়ান্ত গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments