পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন শিরোইল বাসস্ট্যান্ড নামক এলাকায় সোমবার সন্ধ্যায় অভিযান পরিচালনা করে ফরিদপুরের আলোচিত কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ১৬ বছরের এক ওয়ার্কশপ শ্রমিক খুনের অন্যতম আসামি মোঃ ইসমাইল বেপারীকে (১৮) গ্রেপ্তার করেছে। সে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মিয়াপাড়া এলাকার আওয়াল বেপারীর ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়,আসামীদের সাথে ভিকটিমদের পূর্ব হতে এলাকার আধিপত্য বিস্তার,বট গাছের জট কাটা সহ বিভিন্ন বিষয়াদি নিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় শত্রুতা চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ১০ মে রাত আনুমানিক ৯টার দিকে ভিকটিম ইয়াসিন খালাসীকে (১৬) মোবাইল ফোনে ইসমাইল বেপারীকে বাড়ীর পার্শ্বে ধান ক্ষেতে ডেকে নিয়ে যায়। উক্ত স্থানে পূর্ব হতে ওঁৎ পেতে থাকা অপর আসামীগন তাদের হাতে থাকা ধারালো রামদা, ধারালো চাকু, লোহার হাতুড়ী, লোহার রড, চাইনিজ কুড়াল, হকিস্টিকসহ আরো দেশীয় মারাত্মক অস্ত্রশস্ত্র নিয়ে ভিকটিমকে ঘিরে ধরে গালিগালাজ করতে থাকে।
ভিকটিম গালিগালাজ করতে নিষেধ করলে ১নং আসামীর হুকুমে ২নং আসামী ও ধৃত ৯নং আসামী চাকু দিয়ে পেটে আঘাত করে ভুড়ি বের করে দেয়। অপর আসামীগন লোহার রড, লোহার হাতুড়ী, হকিস্টিক দিয়ে ভিকটিমকে শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত কাটা জখম করে। ধৃত আসামীগন মৃত্য নিশ্চিত করার জন্য কিল-ঘুষি, লাথিসহ এলোপাথারি ভাবে মারপিট করে নিহত ভিকটিমকে ধান ক্ষেতের ভিতরে ফেলে রেখে যায়। পরবর্তীতে ভিকটিমকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমের অবস্থা আশংকাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
উক্ত নারকীয় হত্যাকান্ড এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। মর্মান্তিক এই ঘটনাটি দেশব্যাপী প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়াতেও ব্যাপকভাবে সাড়া ফেলে। এই ঘটনায় ভাঙ্গা থানায় নিহত ভিকটিম এর পিতা বাদী একটি হত্যা মামলা দায়ের করে। আসামীদেরকে গ্রেফতারের জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। আসামীরা সুকৌশলে নিজেদেরকে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে রাখে। আসামীদের গ্রেফতারে এলাকায় মানববন্ধন ও জনসাধারণে ব্যাপক বিক্ষোভ হয়।
আসামীদের গ্রেফতারে র্যাব-৫, সিপিএসসির একটি চৌকষ আভিযানিক দল তদন্তকারী কর্মকর্তার অধিযাচন মূলে সোমবার রাতে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন শিরোইল বাসস্ট্যান্ড নামক এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় এজাহারনামীয় আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। পালিয়ে থাকা অন্যান্য আসামীদের দ্রুত গ্রেফতারে র্যাবের গোয়েন্দা তৎপরতা চলমান থাকবে।
উক্ত আসামীকে ফরিদপুর জেলার ভাঙ্গা থানা পুলিশের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments