ডেস্ক রিপোর্ট: ইউক্রেনে এখনো হামলা থামায়নি রাশিয়া। দেশটির বিভিন্ন শহর ও অঞ্চল প্রায় ধ্বংস করে দিয়েছে তারা। অসংখ্য মানুষ নিহত হওয়ার পাশাপাশি ধর্ষিত হয়েছেন অনেক নারী। কেউ আবার পরিবারের সদস্যদের হারিয়েছেন।
ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে ৭০ কিলোমিটার দূরে একটি শান্ত গ্রামীণ জনপদে বিবিসির সঙ্গে কথা হয় ৫০ বছর বয়সী আনার (ছদ্মনাম)। তিনি জানান, ৭ মার্চ হঠাৎ এক বিদেশি সেনা তাদের বাড়িতে জোর করে ঢুকে পড়ে। সে সময় তার স্বামীও বাড়িতে ছিলেন।
আনা বলেন, ‘অস্ত্র দেখিয়ে ওই সেনা আমাকে কাছের একটি বাড়িতে নিয়ে যায়। এক সময় সে বলে যে তার কথা না শুনলে খুন করে ফেলবে। এরপর সে আমাকে ধর্ষণ করে।’
আনার বর্ণনায় হামলাকারী এক জন তরুণ, ক্ষীণকায় চেচেন যোদ্ধা, যারা রুশ বাহিনীকে সহায়তা করছে। তিনি আরও বলেন, ‘যখন ওই সেনা আমাকে ধর্ষণ করছিল, আরও চার জন সেনা সেখানে প্রবেশ করে। আমি ভেবেছিলাম যে আমার হয়তো এটাই শেষ মুহূর্ত। কিন্তু তারা ওই সেনাকে সরিয়ে নিয়ে যায়। আমি আর কখনই তাকে দেখিনি।’
আনার ধারণা রুশ সেনাদের অন্য আরেকটি ইউনিটের কারণে বেঁচে গেছেন তিনি। কিন্তু আনা বাড়ি ফেরে দেখেন তার স্বামীকে গুলি করা হয়েছে, তার পেটে গুলি লেগেছে। আনা বলেন, ‘তিনি আমাকে রক্ষা করতে আমার পিছুপিছু ছুটছিলেন, কিন্তু একটি বুলেট তাকে আঘাত করে।’ আনা ও তার আহত স্বামী প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেন। কিন্তু লড়াই চলতে থাকায় আনার স্বামীকে হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। দুদিন পর তার মৃত্যু হয়। এ ঘটনা বর্ণনা করার সময় একবারও কান্না থামাতে পারেননি আনা। তিনি বিবিসিকে তাদের বাড়ির পেছনের উঠোনে একটি সমাধি দেখান, যেখানে তার স্বামীকে কবর দেওয়া হয়েছে।
আনা জানান, তিনি স্হানীয় হাসপাতালের সঙ্গে যোগাযোগ করার পর এখন তাকে মানসিক সহায়তা দিচ্ছে তারা। যে সেনাদের উপস্হিতির কারণে আনা বেঁচে যান, তারা আনার বাড়িতে কয়েক দিন অবস্হান করেছিল।-ইত্তেফাক
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ থেকে ২২ জন। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে প্রদেশটির বাগপত জেলার পূর্বাঞ্চলীয় ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত হয়ে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। স্থ ...
সব মন্তব্য
No Comments