ডেস্ক রিপোর্ট: বীর মুক্তিযোদ্ধা মোঃ বজলুর রহমান খান মৃত্যু বরণ করেছেন। আজ ২১ নভেম্বর ২০২৫ শুক্রবার সকাল ৫টায় নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৪ বছর। তিনি ৭ ছেলে, আত্মীয় পরিজন ও অসংখ্য গুনগ্রাহী রেখেছেন। আজ বাদ আছর বরিশাল শহরের রুইয়ার পোল সংলগ্ন মসজিদে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কমিটি আজ ২১ নভেম্বর ২০২৫ শুক্রবার এক শোকবার্তায় বীর মুক্তিযোদ্ধা মোঃ বজলুল রহমান খানের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
জাতীয় যুব জোটের কেন্দ্রীয় কমিটির সদস্য আল আজম খান, ছাত্রমৈত্রীর সাবেক নেতা আল-আমিনের পিতা বীর মুক্তিযোদ্ধা মোঃ বজলুর রহমান খান ।
বীর মুক্তিযোদ্ধা মোঃ বজলুর রহমান খান জন্ম বরিশালের উজিরপুর উপজেলাধীন গুঠিয়া ইউনিয়নের খান বাড়িতে। আজীবন বিপ্লবী ও সমাজ পরিবর্তনের পক্ষে তিনি ছিলেন আপোষহীন।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments