আন্তর্জাতিক ডেস্ক: মালির এক নারী ৯ শিশু জন্ম দিয়েছেন। গত ৪ মে ঐ নারী এক সাথে ৯ শিশুর মা হয়েছেন। তবে তাদের সর্বোচ্চ আরো দুই মাস পর্যবেক্ষণের আওতায় রাখা প্রয়োজন। মরক্কোর ক্লিনিক বুধবার একথা জানিয়েছে। সেখানে তিনি এসব শিশুর জন্ম দেন। খবর এএফপি’র।
মরক্কোর কাসাব্লাঙ্কা নগরীর আনি বোর্জা ক্লিনিকের মুখপাত্র আব্দাল কুদ্দুস হাফসি জানান, এ ৯ শিশু কোন যন্ত্রের সাহায্য ছাড়াই এখন শ্বাসক্রিয়া করতে পারছে এবং তারা শ্বাসযন্ত্রের যন্ত্রণার পর্যায় অতিক্রম করেছে।
তিনি বলেন, শিশুদের টিউবের সাহায্যে খাবার খাওয়ানো হচ্ছে এবং তাদের ওজন ‘উল্লেখযোগ্যভাবে’ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এসব শিশুর ওজন বেড়ে ৮০০ গ্রাম থেকে ১.৪ কেজির (১.৭ থেকে ৩ পাউন্ড) মধ্যে রয়েছে।
২৫ বছর বয়সী মা হালিমা সিজি তার ৫ কন্যা ও ৪ ছেলে সন্তানের কাছে রয়েছেন। মালির উত্তরাঞ্চলের তিমবুক্ত থেকে তাকে মরক্কোর ওই ক্লিনিকে নেয়া হয়।
হাফসি জানান, ক্লিনিকের সহযোগিতা ছাড়া স্বাভাবিক জীবন পেতে তাদের এখনো দেড় থেকে সর্বোচ্চ দুই মাস সময় লাগবে।
খবরে বলা হয়, ২৫ প্যারামেডিকের সহযোগিতায় ১০ চিকিৎসকের একটি দল সিজারের মাধ্যমে এসব শিশুকে মায়ের গর্ভ থেকে বের করেন।
গত ৩০ মার্চ উন্নত চিকিৎসা সেবা দেয়ার জন্য মালি সরকার এয়ারবাসে করে পশ্চিম আফ্রিকার এ দেশ থেকে সিজিকে মরক্কোতে নিয়ে যায়।
জমজ শিশু জন্মদানের ক্ষেত্রে এটি একটি নতুন রেকর্ড। এর আগে ২০০৯ সালে নাদিয়া সুলেমান নামের আমেরিকান এক নারী ৮ জমজ শিশুর জন্ম দিয়েছিলেন। তখন তার বয়স ছিল ৩৩ বছর।
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ থেকে ২২ জন। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে প্রদেশটির বাগপত জেলার পূর্বাঞ্চলীয় ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত হয়ে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। স্থ ...
সব মন্তব্য
No Comments