কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় বাদ পড়লেন আওয়ামীলীগ দলীয় দুই চেয়ারম্যান। এরা হলেন উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মো.বাবুল মিয়া ও ধানখালী ইউনিয়নের শাহজাদা পারভেজ টিনু মৃধা। এই দুই ইউনিয়নের নিয়োগ দেওয়া হয়েছে প্রশাসক। ২৩ এপ্রিল পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন স্বাক্ষরিত এক আদেশে প্রশাসক নিয়োগের খবরটি নিশ্চিত হওয়া গেছে।
স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের ১৯ আগস্ট ২০২৪ তারিখের সরকারি পরিপত্রের আলোকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা (ধানখালীতে) ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো.নাহিদ হাসান (নীলগঞ্জ) ইউনিয়ন প্রশাসক নিয়োগ করে ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়েছে। জেলা প্রশাসকের স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, শাহজাদা পারভেজ টিনু মৃধা ধানখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বাবুল মিয়া নীলগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি রয়েছেন।
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচা আব্দুল হক (৫০) খুন এর ঘটনায় মামলার প্রধান আসামী প্রবাসী ভাতিজা আব্দুস সালাম (৩৯) কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ টিম। তিনি ল ...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে পুকুরের পানিতে ডুবে প্রাণ হারিয়েছে দুই শিশু। তারা সম্পর্কে আপন দুই ভাই। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার ভাটিয়া এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিষ্পাপ দুই শিশুর এমন ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর মোহনপুর উপজেলার খাড়ইল মিলঘর এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে যাত্রীবাহী মাহিন্দ্রা ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। বুধবার ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নে দীর্ঘদিনের সংঘাত ও সহিংসতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে শান্তি, সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে স্থানীয় ...
সব মন্তব্য
No Comments