ঢেউয়ের তান্ডবে ভেঙ্গে গেছে কুয়াকাটা মেরিন ড্রাইভ সড়ক।। কাঁচা ঘরবাড়ি, গাছপালা ও মাছের ঘেরের ব্যাপক ক্ষতিসাধন
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। নিন্মচাপের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগরের ঢেউয়ের তান্ডবে ভেঙ্গে গেছে পর্যটন কেন্দ্র কুয়াকাটা নির্মানাধীন মেরিন ড্রাইভ সড়ক। পাশাপাশি দমকা হাওয়ায় সমুদ্রতীরে গাছপালার ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। ভেঙ্গে গেছে অর্ধশত কাঁচা ঘরবাড়ি। এছাড়া ওয়াপদা বেড়ীবাঁধের বাইরে শতশত ঘর-বাড়ি, দোকান-পাট জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। মাছের ঘেরে পানি ঢুকে ভেসে গেছে কোটি টাকার বিভিন্ন প্রজাতির মাছ। ক্ষতি হয়েছে বর্ষাকালীন সবজির ক্ষেত। নদ নদী পানি বৃদ্ধি নিম্মাঞ্চলের মানুষ অপেক্ষাকৃত উঁচু স্থানে নিরাপদ আশ্রয় নিয়েছে। বৃহস্পতিবার থেকে গোটা উপকূলজুড়ে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কখনও কখনও মৃদু দমকা বাতাস বইছে। ঘুর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) কলাপাড়ার সহকারী পরিচালক আসাদুজ্জামান খান জানান, তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যাওয়ার নির্দেশনা রয়েছে।
বিভিন্ন স্থান ঘুড়ে দেখা যায়, বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপের প্রভাবে কলাপাড়ায় পায়রা বন্দরসহ গোটা উপকূলীয় এলাকার নিম্নাঞ্চল অস্বাভাবিক জোয়ারের জলোচ্ছ্বাসে ভাসছে। বুধবার দুপুরে অস্বাভাবিক জোয়ারের জলোচ্ছ্বাসে চরম দুরাবস্থায় পড়েছেন ওইসব এলাকার মানুষ। তাদের অনেকের বাড়িঘরের উঠোন থেকে রান্নার চুলা পর্যন্ত ডুবে গেছে। উনুনে হাড়ি ওঠেনি বহু পরিবারের।
ধানখালীর পশ্চিম লোন্দা গ্রামের বাসিন্দার জানান, তাদের ওখানে ২৫০ পরিবারের বসবাস। নদী তীরের রিংবেড়িবাঁধ উপচে জোয়ারের পানিতে সব তলিয়ে গেছে। একই দশা চর গঙ্গামতি এলাকার। তবে রাতের জোয়ারে ফের আরেক দফা ডুবে যাওয়ার আশঙ্কায় আছেন এসব মানুষ। তাদের দাবি, আগের বছরগুলোতে এই সময় এমন অস্বাভাবিক জোয়ার দেখেননি।
আন্দারমানি নদী সংলগ্ন অধিবাসী গৌতম চন্দ্র হালাদার জানান, তার ঘরের ভিতর প্রায় তিন ফুট পানিতে প্লাবিত হয়েছে। এতে আসবাবপত্র সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী ভিজে ব্যাপক ক্ষতি হয়েছে। তাদের দুপুরের রান্না হয়নি।
কুয়াকাটা সি ট্যুরিজমের ব্যবস্থাপনা পরিচালক মো.জনি আলমগীর জানান, জোয়ারের সময় বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ের তান্ডবে কুয়াকাটার মেরিন ড্রাইভের অন্ততঃ দুই কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়া ব্যাপকভাবে ক্ষতি হয়েছে সমুদ্রতটের শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ীদের।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রবিউল ইসলাম সাংবদিবদের জানান, তিনি এ বিষয় খোঁজ-খবর নেওয়ার জন্য ইউপি চেয়ারম্যান ও প্রশাসকদেরকে নির্দেশনা দিয়েছেন।
পিরোজপুর অফিস: পিরোজপুর-মঠবাড়িয়া-পাথরঘাটা-বরগুনা আঞ্চলিক মহাসড়কের দেবীপুর এলাকায় একটি কাঁচামালবোঝাই ট্রাকসহ বেইলি ব্রিজের একটি অংশ ভেঙে পড়ায় মঠবাড়িয়া উপজেলার সঙ্গে পিরোজপুরের সড়ক যোগাযোগ সাময ...
রাহাদ সুমন,বরিশাল : ঢাকা-বরিশাল মহাসড়কের নতুন শিকারপুর ও সোনার বাংলা বাজার এলাকার মধ্যবর্তীস্থানে যাত্রীবাহি হানিফ ও বাউফল পরিবহনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে বৃষ্টি ...
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। বুধবার (১০ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার ...
মাজেদুল হক মিন্টু, (যশোর) শার্শা: আসন্ন দ্বিতীয় ধাপে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সাজ সাজ রব উঠেছে দেশের গুরুত্বপূর্ণ অর্থনীতিক অঞ্চল বেনাপোলে। ইতোমধ্যে একাধিক মেয়র প্রার্থী ও কাউন্সিলর প্রার্থীরা নি ...
সব মন্তব্য
No Comments