গোবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম মুট কোর্ট প্রতিযোগিতা — ১ম গোবিপ্রবি আইন আন্তঃবিভাগীয় মুট কোর্ট প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গত ১১–১৩ আগস্ট ২০২৫ তারিখে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা প্রদর্শন করেছেন তাঁদের অসাধারণ যুক্তি উপস্থাপন দক্ষতা, আইনগত বিশ্লেষণ ক্ষমতা এবং দৃঢ় নিষ্ঠা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর,উপ উপাচার্য ড. সোহেল হাসান, খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিন এর সহকারী অধ্যাপক জনাব ইয়ামিন রহমান।
প্রতিযোগিতায় বিজয়ী দল হয় MC LAW 003 এর নুসরাত জাহান নিশু ও খুকু মনি খানম। প্রতিযোগিতায় রানার-আপ দল – MC LAW 006 এর জয় মজুমদার, নুসরাত রহমান মুনা ও শেখ সামি। শ্রেষ্ঠ মুটার হয়েছেন নুসরাত জাহান নিশু ও জয় মজুমদার। প্রতিযোগিতায়
শ্রেষ্ঠ মেমোরিয়াল – দল হয় MC LAW 001 (এলএলএম)।
অনুষ্ঠান শেষে সকল প্রতিযোগীকে সনদ প্রদান করা হয়।
শ্রেষ্ঠ মুটার হওয়া নুসরাত জাহান নিশু বলেন,অন্যান্য স্বনামধন্য পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে সচরাচর বিভিন্ন ন্যাশনাল মুট কোর্ট কম্পিটিশন সবসময় দেখে আসছি আমরা। আমাদের বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে এমন একটি ইভেন্ট করা আমাদের সকল শিক্ষক শিক্ষার্থীর অনেক দিনের একটি প্রত্যাশা ছিল যেটি এই তিন দিন ব্যাপী মুট কোর্ট কম্পিটিশন ইভেন্টে প্রতিফলিত হয়েছে। আমাদের সকল শিক্ষক দের অক্লান্ত পরিশ্রম, শিক্ষার্থী, প্রতিযোগী ও ভলান্টিয়ার দের সহযোগিতায় সফলভাবে সম্পন্ন হয় আমাদের ইভেন্ট।
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন।আজ ঢাকার একটি হোটেলে সেন্টার ফর চায়না স্টাডিজ (সিসিএস) আয়োজিত ‘Chi ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান আজ বৃহস্পতিবার সকাল ১১টায় মাইক্রোবায়োলজি বিভাগে ‘মলিকুলার বায়োলজি, জিনোমিক্স অ্যান্ড প্রোটিন ...
অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে এ অঞ্চলের উচ্চশিক্ষা ব্যবস্থায় যুক্ত হলো নতুন এক সম্ভাবনার দ্বার। দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার পর ...
স্টাফ রিপোর্টার: ৬ মে ২০২৬ রাজধানীর সরকারি তিতুমীর কলেজ-এ তিন ছাত্রীকে বহিষ্কার করার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ছাত্রী হলের ভেতরে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে আন্দোলন শুরু করে সাধারণ শি ...
সব মন্তব্য
No Comments