মো.পাভেল ইসলাম, রাজশাহী: শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকের অবহেলার অভিযোগ এনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভাঙচুরের ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৩০০ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলার আবেদন করেছে কর্তৃপক্ষ।
হাসপাতালের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার হোসেন বাদী হয়ে রাজপাড়া থানায় এ মামলার আবেদন করেন বলে বৃহস্পতিবার জানিয়েছেন রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার রফিকুল ইসলাম।
তিনি বলেন,হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে একটি অভিযোগ পেয়েছি। সেটি পর্যালোচনা করা হচ্ছে। পরবর্তী সময়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বুধবার রাত ৮টার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের চারতলার ছাদ থেকে পড়ে আহত হন মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র শাহরিয়ার। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।এদিকে শাহরিয়ারের বন্ধুরা অভিযোগ করেন,পৌনে এক ঘণ্টা হাসপাতালে থাকলেও তাকে কোনো চিকিৎসা দেওয়া হয়নি।
ওই অভিযোগ তুলে তারা হাসপাতালে ভাঙচুর শুরু করেন এবং দুই চিকিৎসককে অবরুদ্ধ করে রাখেন। এক পর্যায়ে হাসপাতালের আনসার সদস্য ও ইন্টার্ন চিকিৎসকদের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী আহত হন।
এ ঘটনায় মামলার আবেদনের ব্যাপারে হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি বলেন,যেহেতু হাসপাতালে হামলা হয়েছে এবং ভাঙচুর করা হয় তাই পরবর্তী সময়ের নিরাপত্তার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি মামলার আবেদন করে রাখা হয়েছে।
তিনি আরও বলেন,বিশ্ববিদ্যালয় ছাত্র কিভাবে মারা গেছেন তা নিশ্চিত হওয়া যায়নি। এ ছাড়া ময়নাতদন্ত ছাড়াই তারা লাশ নিয়ে গেছে।’
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ১৬ জন গবেষক পিএইচডি, ১৬ জন এমফিল এবং ১ জন ডিবিএ ডিগ্রি অর্জন করেছেন। গত ৩১ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এই ডিগ্রি প্রদান করা হয় ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায়। তিনি বলেন, কিভাবে জন ...
সব মন্তব্য
No Comments