বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে।
সোমবার ৩০সেপ্টেম্বর সকালে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী ও উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা
(ইউএনও)রকিবুল হাসান'র সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আর্নিকা আক্তার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ বিপ্লব,পৌর বিএনপি সভাপতি শাহজাহান আলী, অধ্যাপক আনোয়ারুল ইসলাম,শিক্ষিকা মেহবুবা আখতার প্রমুখ।
এ সময় শিশুদের প্রতি সব ধরনের ভেদাভেদ ও বৈষম্য দূর করে সচেতনতা তৈরিতে পিতামাতারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন বক্তারা। এমনকি নানারকম বাধা-বিঘ্ন পেরিয়ে কন্যা শিশুরা এখন পুত্র সন্তানের মতো সমানতালে পরিবার সমাজ ও রাষ্ট্রে অবদান রাখছে।
এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, অধ্যক্ষ মহাদেব বসাক,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাহিম উদ্দিন, থানার প্রতিনিধি আনোয়ার হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের গোলাম রাব্বানী, সাংবাদিক আশরাফুল আলম,কিশোর কিশোরী ক্লাবের শিক্ষার্থী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কমল মতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শেষে কয়েকজন শিক্ষার্থীর মঝে পোশাক বিতরণ করা হয়।
স্টাফ রিপোর্টার: পাত্র-পাত্রী খোঁজার প্রক্রিয়াকে আরও নিরাপদ, গোপনীয়, সহজ ও পরিবারকেন্দ্রিক করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে ‘ইজিম্যাচ বিডি’ (EasyMatch BD)। এটি বাংলাদেশকেন্দ্রিক একটি ডিজিটাল ম্যাট্র ...
মো :মেহেদী হাসান,কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কৈখালী বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি গোডাউনসহ অন্তত আটটি দোকান পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষ ...
মোংলা থেকে মোঃ নূর আলমঃ দেশে জীবাশ্ম জ্বালানির আর কোন নতুন প্রকল্প না করা ও অর্থায়ন বন্ধ, জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করা, নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়ন এবং দ্রুত ন্যায্য জ্বালানি রূপান্তরের দাবিতে মোংল ...
সাতক্ষীরা প্রতিনিধি: ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায় দুই দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান শুরু হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর ...
সব মন্তব্য
No Comments