বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বালিজুরী রেঞ্জের সংরক্ষিত বনাঞ্চল থেকে নিখোঁজের একদিন পর মো. জয়নাল আবেদীন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের অবস্থা দেখে বন বিভাগ ও স্বজনদের প্রাথমিক ধারণা, বন্য হাতির আক্রমণে তাঁর মৃত্যু হয়েছে।
শনিবার সকালে বন বিভাগের সদস্যরা এবং এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি) যৌথভাবে অভিযান চালিয়ে ডুমুরতলা এলাকার বাগিচাটিলা নামে পরিচিত বনাঞ্চল থেকে মরদেহটি উদ্ধার করেন।
নিহত জয়নাল আবেদীন বকশীগঞ্জ উপজেলার কামালপুর ইউনিয়নের মৃধাপাড়া গ্রামের মৃত উনিছের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে জ্বালানি কাঠ সংগ্রহের উদ্দেশ্যে ডুমুরতলা বিটের ওয়াইল্ডলাইফ করিডোর এলাকায় প্রবেশ করেন জয়নাল। সন্ধ্যার পরও তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু রাতভর অনুসন্ধান চালিয়েও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরে বিষয়টি বন বিভাগকে জানানো হলে বালিজুরী রেঞ্জের কর্মকর্তারা স্থানীয় চারটি এলিফ্যান্ট রেসপন্স টিমকে সঙ্গে নিয়ে ব্যাপক তল্লাশি শুরু করেন। দীর্ঘ অনুসন্ধানের পর সংরক্ষিত বনাঞ্চলের ভেতর থেকে জয়নালের মরদেহ উদ্ধার করা হয়।
বন কর্মকর্তারা জানান, মরদেহে পাওয়া আঘাতের ধরন দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে, বনের মধ্যে বন্য হাতির আক্রমণের শিকার হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ময়মনসিংহ বন বিভাগের বালিজুরী রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া বলেন, নিখোঁজের খবর পাওয়ার পরপরই অনুসন্ধান অভিযান শুরু করা হয়। পরে বাগিচাটিলা এলাকার সংরক্ষিত বন থেকে মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটি বন্য হাতির আক্রমণে মৃত্যুর ঘটনা বলেই ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি নিয়ে প্রয়োজনীয় তদন্ত ও আনুষ্ঠানিক কার্যক্রম চলমান রয়েছে।
চট্টগ্রাম অফিস: টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট পাহাড়ধস এবং বন্যায় চট্টগ্রাম, কক্সবাজার, মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় গত পাঁচ দিনে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাহাড়ধসে প্রাণ হা ...
সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: সিলেট-জকিগঞ্জ সড়কে বেপরোয়া একটি পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার রাতে গোলাপগঞ্জের ...
নড়াইল প্রতিনিধিঃ সামাজিক দায়বদ্ধতা পালনের জায়গা থেকে নড়াইলের স্থানীয় দু’টি পত্রিকা ব্যতিক্রমী এক অনুষ্ঠানের আয়োজন করেছে। আয়োজনের মধ্যে ছিল ‘মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যম ও সচেতন নাগরিক সমাজের ভূমিকা শ ...
ডেস্ক রিপোর্ট: গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা ...
সব মন্তব্য
No Comments