বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি: আসন্ন বরিশাল জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি,পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের জ্যেষ্ঠ সহ- সভাপতি রাহাদ সুমন মনোনয়নপত্র দাখিল করেছেন। ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে জেলার সিনিয়র নির্বাচন ও রির্টানিং অফিসার মোহাম্মদ নুরুল আলমের কাছে তিনি এ মনোনয়নপত্র দাখিল করেন। এসময় বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরিশাল
জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা,বানারীপাড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম,বানারীপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন মোল্লা,যুগ্ম সম্পাদক ও পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন প্রমুখ উপস্থিত ছিলেন।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা শহরের মগড়া নদী উদ্ধারের নামে বৈধ জমির মালিকদের উচ্ছেদের চেষ্টা এবং নদী খনন প্রকল্পে সরকারি অর্থ অপচয়ের আশঙ্কা প্রকাশ করেছেন নদীতীরবর্তী ভূমির মালিকেরা। এ বিষয়ে হয়রানি বন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : পরিবেশ অধিদপ্তরের অভিযানে বরিশালের উজিরপুর উপজেলার দুটি অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় অভিযানে বাঁধা ও মব সৃষ্টির অভিযোগে রাজিব হোসেন (৩৫) নামে স্থান ...
আনিছ আহমেদ(শেরপুর )প্রতিনিধিঃ ঝিনাইগাতীতে শ্যালো ইঞ্জিনচালিত ভ্রাম্যমাণ ধান মাড়াইকল গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হোসাইন আলম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।রবিবার ( ...
সব মন্তব্য
No Comments