স্টাফ রিপোটার: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের যে চরিত্র অর্থাৎ সন্ত্রাসী চরিত্র সেটা আরও একবার প্রমাণ হয়েছে। আওয়ামী লীগের ‘বডি কেমিস্টি’র মধ্যেই সন্ত্রাসী ভাব। এই দলটি রাজনৈতিকভাবে সম্পূর্ণ দেউলিয়া হয়ে গেছে। সেই কারণে তারা বল প্রয়োগ করে ক্ষমতায় টিকে থাকতে চায়।
সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, অবৈধ সরকারের দেশ শাসন পদ্ধতি একমাত্র পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে তুলনা করা যায়।এদের কোন দায়বদ্ধতা নেই যখন যাকে খুশি ধরে নিয়ে যাবে।হত্যা-খুন এই গুলোর মধ্য দিয়ে শাসন ব্যবস্থা চালিয়ে যাচ্ছে। বিএনপি'র প্রতিবাদ সমাবেশ গুলোতে সারাদেশব্যাপী এক অভূতপূর্ব সাড়া জেগেছে। এই ভয়াবহ কর্তৃত্ববাদী নির্যাতনকারী দুঃশাসনের কারণে সমগ্র দেশের মানুষ তারা যে অতিষ্ঠ হয়ে উঠেছে তারই প্রতিবাদে জনগণ রাস্তায় নেমে এসেছে। সেই কারণে সরকার ভীতু সন্তুষ্ট হয়ে পড়েছে।
বিএনপি মহাসচিব বলেন, গণবিরোধী কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট আওয়ামী সরকার জ্বালানি তেল, পরিবহন ভাড়াসহ সকল দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং ভোলায় পুলিশ গুলি করে ছাত্রনেতা নুরে আলম এবং স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে- গত ২২ আগস্ট থেকে এ পর্যন্ত সারাদেশে উপজেলা/থানা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে সভা/সমাবেশ/মিছিল এর কর্মসূচিতে আওয়ামী সন্ত্রাসি এবং পুলিশের হামলায় এপর্যন্ত মোট গ্রেফতার হয়েছেন ৬০ জনের অধিক নেতাকর্মী, আহত হয়েছেন ৭৭৫ জনের অধিক নেতাকর্মী, মিথ্যা মামলা দায়ের করা হয়েছে হাজার হাজার নেতাকর্মীর নামে।
তিনি বলেন, গতকাল যশোর জেলায় বিএনপি’র কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত এর ওপর আওয়ামী সন্ত্রাসিরা নারকীয় হামলা হয়েছে। অল্পের জন্য তিনি প্রাণে রক্ষা পেয়েছেন। এছাড়াও জেলা বিএনপি’র দলীয় কার্যালয় ভাংচুর করে আওয়ামী সন্ত্রাসিরা। জেলা বিএনপি’র নেতৃবৃন্দের বাড়ীতে বাড়ীতে হামলা চলছে।
ফেনীর পরশুরাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তারেক হোসেন উপর পরশুরাম উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসিরা হামলা চালিয়ে মারাত্মক আহত করে এবং তার দোকান ভাংচুর করে।
সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ,সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন করেছেন। রয়টার্স জানিয়েছে, সোমবার (৯ নভেম্বর) তার আইনজীবীদের পাঠানো একটি চিঠি সংবাদ সংস্থাটি ...
স্টাফ রিপাের্টার: বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক তথ্য জানানো জরুরি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ‘আমরা চাই, বাংল ...
স্টাফ রিপোর্টার: গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের শ্রমিক বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ছুড়ে এবং লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ কর ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় মাদক, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দলের নাম কিংবা তাঁ ...
সব মন্তব্য
No Comments