ডেস্ক রিপোর্ট: গত (১৮ সেপ্টেম্বর ২০২৩) সোমবার রাতে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা দীপক শীলের পিরোজপুরের পৈত্রিক বাড়ীতে তার মা-বাবা ও বোনকে সচেতন করে নগদ টাকা স্বর্ণালংকার এবং জমির দলিল চুরি করেছে দুর্বৃত্তরা। এর পূর্বে ছাত্রনেতা দীপক শীল সহ পরিবারের ৬ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা করে তার পরিবারকে উচ্ছেদে পাঁয়তারা চালাচ্ছে স্থানীয় প্রভাবশালীরা। আজ বাংলাদেশ ছাত্র মৈত্রী’র সভাপতি অতুলন দাস আলো এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানভীন আহমেদ এক যৌথ বিবৃতিতে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একইসঙ্গে এই ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তারা আরো বলেন সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে হামলা-মামলা, লুটপাট, ভূমি দখল ও উচ্ছেদ নতুন কোন ঘটনা নয়। প্রতিবছরই নতুন করে হত্যা, হুমকি, ভূমি দখল, অগ্নিসংযোগ সহ দেশ ত্যাগে বাধ্য করার মত ঘটনা ঘটছে। প্রত্যেকটি ঘটনার দ্রুত বিচার করতে না পারার ফলে এ ধরনের ঘটনার একের পর এক পুনরাবৃত্তি ঘটছে ।
তাই অনতিবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দীপক শীলের পৈত্রিক জমি দখল ও লুটপাটের ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের ৮ বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশংকা রয়েছে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। এদিকে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর থেকে গভীর রাত পর্যন্ত একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মালিবাগ থেকে শুরু হয়ে মহাখালী, আগারগাঁও, যাত্রাবাড়ী, বাবুবাজার, মগবাজার, কাফরুল ...
বিশেষ প্রতিনিধ, নিউইয়র্ক: উন্নয়নশীল দেশগুলোর জন্য সাশ্রয়ী, নায্য ও ঝুঁকি-সংবেদনশীল অর্থায়ন নিশ্চিত করতে বৈশ্বিক আর্থিক কাঠামোর ব্যাপক সংস্কারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্ট ...
স্টাফ রিপোর্টার: সাবেক শেখ হাসিনার সরকারের আমলে ভারতের সঙ্গে সই হওয়া ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক (MoU) পর্যালোচনা করছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দ ...
সব মন্তব্য
No Comments