সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে রবিবার বিএনপির ডাকা হরতাল হয়েছে এমনটি দেখা যায়নি। সকাল থেকে জামালপুর পৌরসভাসহ বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায় সবকিছু স্বাভাবিক ছিল। তবে দূরপাল্লার কোন বাস জামালপুর থেকে ছেড়ে যায়নি।
গতকাল(২৮ অক্টোবর) ঢাকায় বিএনপির মহাসমাবেশ থেকে মহাসচিব মির্জা ফখরুল আজকে সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষনা দেন।
সকাল থেকে শহরের ভোকেশনাল মোড়,দয়াময়ীমোড়,গেইটপাড়,তমালতলা,বকুলতলা,মির্জা আজম চত্ত্বর ঘুরে দেখা যায় শহরে গাড়ী চলাচল,দোকানপাট সবকিছু প্রতিদিনের মত স্বাভাবিক ছিল। রাস্তায় বিএনপির কোন নেতা-কর্মীকে দেখা যায়নি,মিছিল-মিটিং এবং পিকেটিং করতেও দেখা যায়নি। বিএনপির জেলা কার্যালয় তালাবন্ধ ছিল। অফিসের আশেপাশে কোন নেতা-কর্মীদের দেখা যায়নি। বরং সরকার দলীয় নেতা-কর্মীদের নিজ নিজ এলাকার মোড়ে বসে থাকতে দেখা গেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল।
একজন ইজিবাইক চালক জামালপুর টাইমসকে বলেন,'সকাল থেকেই শহরে গাড়ী চালাইতেছি। আজকে বিএনপি হরতাল ডাকছে এইডা মনেই হয় নাই। গাড়ি-ঘোড়া সবকিছুই চলতাছে বরং আগের চেয়ে বেশি চলতাছে মনে হয়।'
এদিকে গতকাল রাত থেকে সকাল পর্যন্ত ৬৮ জন বিএনপির নেতা-কর্মী গ্রেফতার করে পুলিশ।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই এবার দুই যুবদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার রাতে শহরের সিনেমাহল মার্কেট ও বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পৃথক এ ঘটনা ঘ ...
সব মন্তব্য
No Comments