মো.পাভেল ইসলাম রাজশাহীঃ রাজশাহী থেকে খুলনাগামী সাগরদাঁড়ি আন্তঃনগর ট্রেনের একটি বগিতে শর্ট সার্কিট থেকে আগুনের ধোঁয়া লাগার ঘটনা ঘটেছে। তবে ধোঁয়া থেকে আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে এনেছেন রেলকর্মীরা।
রোববার সকালে রাজশাহী রেলস্টেশন থেকে খুলনার উদ্দেশে ছেড়ে যাওয়ার প্রস্তুতিকালে এ দুর্ঘটনা ঘটে।
পশ্চিম রেলের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, সাগরদাঁড়ি ট্রেনটি খুলনার উদ্দেশে ছাড়ার জন্য স্টেশনে অপেক্ষা করছিল। সকাল ৬টা ৪০ মিনিটে ট্রেনটি ছাড়ার কথা ছিল। বেশিরভাগ যাত্রীই ট্রেনে উঠে যান।
কিন্তু ট্রেনটি ছেড়ে যাওয়ার নির্ধারিত সময়ের ১০ মিনিট আগে হঠাৎ ‘ঝ’ বগির বাথরুম থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। ধোঁয়া ছড়িয়ে পড়ে বগির মধ্যেও। আতঙ্কিত যাত্রীরা এ সময় ট্রেন থেকে নেমে পড়েন। এর পর রেলকর্মীরা নিজেরাই দ্রুত ধোঁয়া নিয়ন্ত্রণে আনেন। এক ঘণ্টা পর সাগরদাঁড়ি ট্রেনটি গন্তব্যে ছেড়ে যায়।
অসীম কুমার তালুকদার আরো জানান, বাথরুমের পাশের সুইচে এসির পানি পড়ে শর্টসার্কিট হয়ে এই ধোঁয়ার সৃষ্টি হয়। পরে সেখান থেকে ‘ঝ’ বগিতে ধোঁয়া ছড়িয়ে পড়ে। তবে খুব দ্রুত সময়ের মধ্যেই রেলকর্মীরা নিজেরাই সেটি নিয়ন্ত্রণে আনেন। নির্ধারিত সময়ের কিছুক্ষণ পর সাগরদাঁড়ি ট্রেন থেকে ওই বগিটি বিচ্ছিন্ন করা হয়। এর পর ট্রেনটি খুলনার উদ্দেশে ছেড়ে যায়।
তিনি আরও জানান, ‘ঝ’ বগির যাত্রী, যারা অন্য বগিতে যেতে চেয়েছেন, তারা ওই ট্রেনেই চলে গেছেন। আর যারা ওই ট্রেনে যেতে চাননি, তাদের টিকিট নিয়ে টাকা ফেরত দেওয়া হয়েছে।
স্টাফ রিপোর্টার: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণের সম্ভাব্য রোডম্যাপ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সূচি অনুযায়ী আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের ভোটের মাধ্যমে স্থ ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণকে পুরস্কৃত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশ ...
স্টাফ রিপোর্টার: ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. শোয়াইব।সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) ...
ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় থাকায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে দেশের কো ...
সব মন্তব্য
No Comments