সিংড়া (নাটোর) প্রতিনিধি: “শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের সিংড়ায় শেখ রাসেল দিবস পালিত হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) এ উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে “শেখ রাসেল দিবস” যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।
দিবসটি উপলক্ষ্যে শেখ রাসেল-এঁর প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন, র্যালী, আলোচনা সভা, চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন, পুরষ্কার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা খাতুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী, উপজেলা স্বাস্থ্য, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ এস এম আলমাস, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ কে এম ইফতেখারুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, উপজেলা প্রকৌশলী আহম্মেদ রফিক, পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল-আমিন সরকার, তাজপুর ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, শেরকোল ইউপি চেয়ারম্যান লুৎফুল হাবিব রুবেল, পৌর আ’লীগের সভাপতি ডালিম আহমেদ ডন, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আতিকুর রহমান, ওয়াদুল মোল্লা, যুগ্ম সম্পাদক মাওলানা রুহুল আমিন প্রমুখ।
এছাড়াও উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে "শেখ রাসেল দিবস" পালিত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments