কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় ব্যাটারি চালিত অটোরিকশা উল্টে চালক জাহাঙ্গীর হাওলাদারের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের প্যাদার হাট সংলগ্ন সড়কে এ দূর্ঘটনা ঘটে। মৃত জাহাঙ্গীর হাওলাদার ওই ইউনিয়নের লোন্দা গ্রামের খালেক হাওলাদারের ছেলে।
মৃতর স্বজনরা জানায়, সে নিজের অটোরিকশা চালিয়ে প্যাদার হাট বাজার থেকে চাউল কিনে বাসায় ফিরছিলেন। হঠাৎ অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রা¯Íার পাশে খাদে পড়ে যায়। এসময় তার মাথায় আঘাত লেগে জ্ঞান হারিয়ে ফেললে এলাকার লোকজন তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসকরা জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।
এদিকে সড়ক দূর্ঘটনায় অটোরিকশা চালকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় রোগীর স্বজনদের সাথে কথা বলে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান কলাপাড়া থানা ওসি মো.জুয়েল ইসলাম।
বরিশাল অফিস: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর তিন দিন পর তার পরিবারের কাছে বকেয়া পাওনা বাবদ ১০ লাখ টাকা পরিশোধ করেছে সমকাল কর্তৃপক্ষ। সোমবার (১৪ ...
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
সব মন্তব্য
No Comments