আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গোপনে অস্ত্র সহায়তা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোয়ান। এমন তথ্য প্রকাশ করেছে পার্স টুডে।
ইরানের গণমাধ্যম পার্স টুডে'র বরাতে বাসস জানিয়েছে, ইসরাইলকে বিপুল পরিমানের জ্বালানি তেল সরবরাহ করে থাকে তুরস্ক। আঙ্কারার পার্লামেন্টের সদস্য জেরগারলিওগলু এরদোয়ানের বিরুদ্ধে এই অভিযোগ করেছে।
গাজা ইস্যুতে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে শুরু থেকেই সরব ছিলেন তুরসম্কের প্রেসিডেন্ট। বিভিন্ন সময়ে নেতানিয়াহু উপত্যকাটিতে গণগত্যা চালাচ্ছেন বলে তীব্র সমালোচনা করেছেন। তবে এবার সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। নেতানিয়াহু বাহিনী গাজায় যখন চরম মাত্রায় হামলা চালাচ্ছিল তখন তেল আবিবের কাছে অস্ত্র বিক্রি করেছেন তুরস্কের প্রেসিডেন্ট। তুরস্কের পরিসংখ্যান ইনস্টিটিউটের প্রতিবেদনে এমন তথ্য পাওয়া গেছে।
গাজায় হামলার কারণে তেল আবিবের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণাও দিয়েছিল আঙ্কারা। তবে এবার গাজা ইস্যুতে এরদোয়ানের অবস্থান নিয়ে সম্পূর্ণ বিপরীতধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে ইরানের গণমাধ্যম পার্স টুডে। গণমাধ্যমটি আরও জানায়, তুরস্ক ইসরাইলের তেলের অন্যতম যোগানদাতা দেশ।
তুর্কিই প্রথম মুসলিম দেম যারা ইসরাইলকে স্বীকৃতি দেয় এবং এর সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপন করে। তুর্কি ও ইসরাইলের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ১৯৪৯ সালে স্বাভাবিক হয়, যা পরবর্তীতে সাংস্কৃতিক, বাণিজ্যিক এমনকি সামরিক ক্ষেত্রে সহযোগীতা পর্যায়ে পৌঁছেছিল।
তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান ছিলেন প্রথম মুসলিম নেতা যিনি ইসরাইলে গিয়ে ইসরাইলের প্রতিষ্ঠাতা থিওডোর হার্জেলের সমাধি পরিদর্শন করেন।
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ থেকে ২২ জন। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে প্রদেশটির বাগপত জেলার পূর্বাঞ্চলীয় ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত হয়ে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। স্থ ...
সব মন্তব্য
No Comments