ডেস্ক রিপোর্ট: কৃষক সুখিন্দর সিং সুখীর দোতলা বাড়িটা বেশ নজরকাড়া। নির্মাণও করেছিলেন দেড় কোটি রুপি খরচ করে। সম্প্রতি বাড়িটি নিয়ে বিপদে পড়েন তিনি। জানতে পারেন, সরকারের একটি প্রকল্পের অধীনে তাঁর জমির ওপর দিয়ে নির্মাণ করা হবে মহাসড়ক, ভেঙে ফেলা হবে বাড়িটি। শখের বাড়ির এমন ভবিষ্যৎ পরিণতি মানতে পারেননি সুখী। শেষমেশ আস্ত বাড়িই টেনে দূরে সরিয়ে নিচ্ছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, সুখীর বাড়ি ভারতের পাঞ্জাব রাজ্যের সাঙ্গরুর জেলার রোশানওয়ালা গ্রামে। গ্রামটির ওপর দিয়ে নির্মাণ করা হবে দিল্লি-অমৃতসর-কাতরা এক্সপ্রেসওয়ে। মহাসড়কটি হরিয়ানা, পাঞ্জাব, জম্মু ও কাশ্মীরের ভেতর দিয়ে যাবে। এসব এলাকায় চলাচলকারী মানুষের দুর্দশা কমাতে ও যাত্রার সময় বাঁচাতে প্রকল্পটি হাতে নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।
শখের বাড়িটি ৫০০ ফুট দূরে সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে সুখীর। এরই মধ্যে সেটি ২৫০ ফুট সরিয়ে নিয়েছেন। এ কাজে তাঁকে সহায়তা করছেন গ্রামের নির্মাণশ্রমিকেরা। এদিকে বাড়িটি সরানোর একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, চাকার মতো দেখতে কিছু যন্ত্রাংশের সাহায্যে ফসলি জমির ওপর দিয়ে বাড়িটি টেনে নেওয়া হচ্ছে।
বাড়িটির নির্মাণকাজে ২০১৭ সালে হাত লাগিয়েছিলেন সুখী। শেষ হয় ২০১৯ সালে। সুখী বলেন, ‘বাড়িটি নির্মাণ করতে আমার দুই বছর লেগেছে। খরচ হয়েছে প্রায় দেড় কোটি রুপি। এই বাড়ি নির্মাণ করা আমার স্বপ্ন ছিল। তাই আমি সেটি ভেঙে নতুন বাড়ি নির্মাণ করতে চাইনি।’
এদিকে গত মাসে এক্সপ্রেসওয়ে প্রকল্পটি নিয়ে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বলেন, দিল্লি-অমৃতসর-কাতরা জাতীয় মহাসড়ক সরকারের একটি বড় প্রকল্প। এর নির্মাণকাজ শেষ হলে দিল্লি থেকে পাঞ্জাব হয়ে জম্মু ও কাশ্মীরে চলাচলকারী মানুষের সময়, অর্থ ও শ্রমের সাশ্রয় হবে।
প্রথমআলো
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ থেকে ২২ জন। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে প্রদেশটির বাগপত জেলার পূর্বাঞ্চলীয় ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত হয়ে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। স্থ ...
সব মন্তব্য
No Comments