পাভেল ইসলাম মিমুল রাজশাহী অফিস: রাজশাহী রেল স্টেশনে বাহিরে দুটি ককটেল সাদৃশ্য বস্তু ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
রোববার (৫ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে স্টেশনের মেইন গেটে দুর্বৃত্তরা এই ককটেল সাদৃশ্য বস্তুটি রেখে চলে যায়।
তবে ঘটনার পরপরই পুলিশ ও র্যাবের বিপুলসংখ্যক সদস্য পুরো স্টেশনটি ঘিরে রেখেছে। রাত সাড়ে ১০ টার দিকে ককটেল দুটি নিস্ক্রিয় করেছে বোম ডিস্পোজাল ইউনিট।
প্রত্যক্ষদর্শীরা জানান,রেলওয়ের স্থানীয় প্রহরীরা এসব বস্তু দেখে পুলিশকে খবর দেয়। লাল স্কচটেপ মোড়ানো জর্দার কৌটাগুলো উদ্ধারের এর মধ্যে বোম ডিসপোজাল টিম বস্তুটি উদ্ধারে রওনা দেয়।
রাজশাহী বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান,স্টেশনে দুটি ককটেল সাদৃশ্য বস্তুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। এখন পুরো এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ন্ত্রণে রয়েছে।
তিনি আরও বলেন,পরীক্ষার পর বলা যাবে এগুলো আদৌ ককটেল নাকি বস্তু। বোম ডিস্পোজাল ইউনিটকে ডাকা হয়েছে।তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই এবার দুই যুবদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার রাতে শহরের সিনেমাহল মার্কেট ও বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পৃথক এ ঘটনা ঘ ...
সব মন্তব্য
No Comments