বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল প্রেসক্লাবের সাবেক সভাপতি মোবারক আলীর "মা" তৈয়বা খাতুন (৮৫) ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (৭ জুলাই) ভোরে দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। পরে সকাল ১১ টায় এ.বি ফুলবাড়ি স্কুল মাঠে জানাযা শেষে পারিবারিক করবস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়।
সাংবাদিক মোবারক আলীর মা তৈয়বা খাতুনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাণীশংকৈল প্রেসক্লাবের সভাপতি আশরাফুল আলম,সফিকুল ইসলাম শিল্পী, সম্পাদক খুরশিদ আলম শাওন,হুমায়ুন কবির, সাবেক সম্পাদক মো: বিপ্লব, সাবেক সংসদ অধ্যাপক ইয়াসিন আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান আহমেদ হোসেন বিপ্লব, ঠিকাদার আবু তাহের সহ প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ।
তারা মরহুমার রূহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য আত্বীয়স্বজন রেখে যান।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments