জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের তাসপিয়া জাহান রিতু (২০) ও অনন্যা হিয়া (২০) নামের দুই শিক্ষার্থী লেকের পানিতে ডুবে মারা গেছেন।
মঙ্গলবার (১ আগস্ট) বেলা সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের লেকে ডুবে ওই শিক্ষার্থীদের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো: কামরুজ্জামান।
জানা গেছে, সাঁতার না জানা হিয়াকে লেকে ডুবতে দেখে রিতু এগিয়ে আসেন। পরে হিয়ার সাথে রিতুও লেকের পানিতে ডুবে যায়। পাশ্ববর্তী শিক্ষার্থীদের হইচই'তে প্রায় আধা ঘণ্টা পরে অন্য শিক্ষার্থীরা লেক থেকে তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
এবিষয়ে সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ড. কাজী ইসমাইল হোসেন বলেন, "ওই দুই শিক্ষার্থীকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।"
বিশ্ববিদ্যালয়ের ডক্টর মো: কামরুজ্জামান বলেন, "বেলা সাড়ে ১২টার দিকে বৃষ্টি হচ্ছিলো। ওই সময় পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ২য় বর্ষের দুই শিক্ষার্থী লেক পাড়ে বৃষ্টিতে ভিজছিলো। বৃষ্টিতে ভেজার পর তারা বিশ্ববিদ্যালয় লেকে পড়ে নিখোঁজ হয়। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।"
নিহত রিতুর বাড়ি বাগেরহাট জেলার ফকিরহাট ও রিয়ার বাড়ি খুলনা বয়রাতে। তারা দুজনে বিশ্ববিদ্যালয়ের সামনে গোবরা এলাকায় মেসে থাকতেন। দুই শিক্ষার্থীর মৃত্যুতে বিশ্ববিদ্যালয় সহ তাদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
স্টাফ রিপোর্টার: এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে দেশের ১১টি শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
সব মন্তব্য
No Comments