জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ও উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস এর সার্বিক সহযোগিতায় জনগনের পানির চাহিদা মেটাতে ৯টি গুরুত্বপূর্ন স্থানে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করা হয়েছে। যা সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস উদ্বোধন করেন। কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ও উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস যৌথভাবে জানান-কলারোয়ার ৯টি গুরুত্বপূর্নস্থানে জনগনের পানির চাহিদা ছিলো দীর্ঘ দিনের। যা উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প থেকে
ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করে দেয়া হয়েছে। কলারোয়া ্উপজেলা পরিষদ চত্বর, চন্দনপুর ইউনিয়নের গয়ড়া বাজার এলাকার নাসির উদ্দীন মোড়লের বাড়ির সামনে মোড়ে, কয়লা ইউনিয়নের কুমারনল গ্রামের সরদারের মোড়, সোনাবাড়ীয়া ইউনিয়নের উত্তর সোনাবাড়ীয়ার ইউসুফের বাড়ির পাশের মোড় জোড়া পুলের পাশে),
হেলাতলা ইউনিয়নের হেলাতলার নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং, চন্দনপুর ইউনিয়নের হিজলদী পশ্চিমপাড়া (ঋষিপাড়া সংলগ্ন), জালালাবাদ ইউনিয়নের বৈদ্যপুর মৌফর মোড়লের বাড়ির মোড় সংলগ্ন, চন্দনপুর ইউনিয়নের হিজলদী বটতলা আশরাফুল আলম কওমি মাদ্রাসা ও এতিমখানা, হেলাতলা
ইউনিয়নের দামুদরকাটির জয়ন্ত কুমার ঘোষের বাড়ির পাশের রাস্তা সংলগ্ন স্থানে ওই ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments