মো. ইকবাল হোসেন: খুলনায় স্কুলছাত্রী গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার তিনজনই আদালতে স্বীকারোক্তিমূলক জাবানবন্দি প্রদান করেছে। তাদের জবানবান্দি রেকর্ড করেন খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তরিকুল ইসলাম। জবানবান্দি শেষে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) আদালত তাদের ৩ জনকে কারাগারে পাঠিয়ে দেন।
খালিশপুর থানা জানায়, গতকাল সোমবার দুপুরে থানার পুলিশ জানতে পারে মদিনাবাদ এলাকার একটি বাড়িতে এক স্কুল ছাত্রীকে আটক রেখে পালাক্রমে ধর্ষণ করছে দুর্বৃত্তরা। সংবাদ জেনে সেখান থেকে মেয়েটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
পরে কিশোরীর বন্ধু মারুফের সহায়তায় আসামিদের নাম ঠিকানা সংগ্রহ করা হয়। ওই দিন গভীর রাতে দৌলতপুর থানার বিভিন্ন এলকায় অভিযান পরিচালনা করে আসামি মেজবাহ উদ্দিন, ইমন মোল্লা ও শিমুল চৌকিদারকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ধর্ষণের কথা স্বীকার করে। আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি প্রদানের কথাও বলে তারা ৩ জনই। মঙ্গলবার দুপুরে তাদের আদালতে উপস্থিত করা হয়। সন্ধ্যায় তাদের জবানবন্দী শেষ হয়। পরে আদালতের নির্দেশে তাদের ৩ জনকে কারাগারে প্রেরণ করা হয়।
খালিশপুর থানার অফিসার ইনচার্জ মো: জাহাঙ্গীর বলেন, ধর্ষণের শিকার কিশোরীকে নিয়ে বন্ধু মারুফ প্রথমে দৌলতপুর থানায় যায়। ঘটনাস্থল তাদের থানায় না হওয়ায় তাদের খালিশপুর থানায় পাঠিয়ে দেওয়া হয়। রাত ৩ টার দিকে আসমিদের গ্রেপ্তার করা হয়। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। তবে আসামিরা জবানবন্দিতে কিশোরীর বন্ধু মারুফকে জড়িয়ে স্বীকারোক্তি প্রদান করেছে। আমরা তাকে হেফাজতে নিয়েছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
সব মন্তব্য
No Comments