স্টাফ রিপোর্টার: পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে বাংলাদেশ-এর সব সরকারি ও বেসরকারি স্কুলে আজ বৃহস্পতিবার থেকে ছুটি কার্যকর হয়েছে। এর আগে বুধবার থেকে দেশের মাদ্রাসা ও কলেজগুলোতে ছুটি শুরু হয়।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়সমূহ নির্ধারিত সময়সূচি অনুযায়ী বন্ধ থাকবে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শিক্ষার্থীদের ধর্মীয় অনুশীলন ও পারিবারিক সময়কে গুরুত্ব দিয়েই এ ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি শুরুর আগে প্রয়োজনীয় একাডেমিক কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছিল। একই সঙ্গে ছুটি শেষে যথাসময়ে পাঠদান কার্যক্রম পুনরায় শুরু করতে প্রস্তুতি নিতে বলা হয়েছে।
অভিভাবকদের অনেকেই এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, রমজান মাসে শিক্ষার্থীদের দৈনন্দিন রুটিনে পরিবর্তন আসে, তাই ছুটি তাদের জন্য স্বস্তিদায়ক হবে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ডিজিটাল প্রযুক্তি ও গণমাধ্যমের বিকাশকে কাজে লাগিয়ে ট্রান্স-হিমালয় অঞ্চলের দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময় ও আঞ্চলিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে “The 4th ...
স্টাফ রিপোর্টার: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নে রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। মাত্র ৭ দিনে ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী মোট ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি উত্তরপত্র পুনর্নিরী ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদন আগামী ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে শুরু হবে। আবেদন প্রক্রিয়া চলবে ২৫ নভেম্বর রা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) অধ্যক্ষ অধ্যাপক ড. মেহেরুন্নেছার পদত্যাগের দাবিতে মধ্যরাতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষা ...
সব মন্তব্য
No Comments