স্টাফ রিপোটার: দেশের বিপ্লবী ধারার ও শ্রেণি-সচেতন জাতীয় ট্রেড ইউনিয়নসমূহ জাতীয় শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ-এ ঐক্যবদ্ধ হয়েছে। আজ ৩ অক্টোবর মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে নবগঠিত জোটের আত্মপ্রকাশ ও দাবিনামা তুলে ধরা হয়। জোটের আহবায়ক উপমহাদেশের প্রখ্যাত শ্রমিকনেতা মনজুরুল আহসান খান সংবাদ সম্মেলনে এই ঐতিহাসিক পদক্ষেপ সম্পর্কে বক্তব্য উপস্থাপন করেন। তিনি দেশের শ্রমিক আন্দোলনের বর্তমান প্রেক্ষাপট ও দাবিনামা দেশবাসীর সামনে তুলে ধরেন।
গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উপদেষ্টা আবদুল্লাহ ক্বাফী রতনের পরিচালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি জহিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সংযুক্ত শ্রমিক ফেডারেশনের কার্যকরি সভাপতি বর্ষীয়ান শ্রমিকনেতা হারুনার রশীদ ভূঁইয়া, জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশের সাধারণ সম্পাদক শামীম ইমাম, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এএফএম ফয়েজ হোসেন, বিপ্লবী শ্রমিক সংহতির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোস্তাক, শ্রমজীবী সংঘের সভাপতি আব্দুল আলী।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মনজুরুল আহসান খান বলেন, দেশের শ্রমিক আন্দোলনকে মাফিয়া গোষ্ঠী কায়েমী স্বার্থের অনুগত দালালিতে পরিণত করেছে। এই সুযোগে ক্রমাগত ট্রেড ইউনিয়ন অধিকার, গণতান্ত্রিক অধিকার, ন্যায্য মজুরির অধিকার থেকে শ্রমিকদের বঞ্চিত করা হচ্ছে। তিনি বলেন, আন্দোলনমুখী জোট হিসেবে জাতীয় শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ ১১ দফার ভিত্তিতে সর্বাত্মক শ্রমিক আন্দোলন গড়ে তুলবে। সরকার শ্রমিকদের ন্যায্য দাবি না মানলে সংগ্রাম পরিষদ ধর্মঘটসহ কঠোর আন্দোলনে সারাদেশের সংগঠিত ও অসংগঠিত সকল খাতের শ্রমিকদের একত্রিত করবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার শ্রমিকদের দাবি বাস্তবায়নে ব্যর্থ হলে এই শ্রমিক জোট সরকারের বিরুদ্ধেও আন্দোলন গড়ে তুলবে।
স্টাফ রিপোর্টার: লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় রাজধানী ঢাকাসহ দেশের সাত বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। একইসঙ ...
বিশেষ প্রতিনিধি: নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা এবং রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসনের জন্য আরও জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান ...
ডেস্ক রিপোর্ট: ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টা ২৯ মিনিট ২৬ সেকেন্ডে এ ভূমিকম্প আঘাত হানে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয় ...
সব মন্তব্য
No Comments