আন্তর্জাতিক ডেস্ক: চীনের মধ্যাঞ্চলে একটি মার্শাল আর্ট স্কুলে ভয়াবহ অগ্নিকান্ডে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছে । আহত হয়েছে ১৬ জন।এ ঘটনা ঘটেছে শুক্রবার এ তথ্য স্থানীয় সরকারের এক বিবৃতিতে জানাগেছে।
গনমাধমে বলা হয়েছে, হতাহত অধিকাংশ শিক্ষার্থীর বয়স সাত থেকে ১৬ বছরের মধ্যে।
ঝেচাং কাউন্টির সরকারি বিবৃতিতে বলা হয়, আগুন নেভানো হয়েছেএবং কর্তৃপক্ষ এ অগ্নিকান্ডের কারণ জানতে তদন্ত করছে।
স্থানীয় সরকারের এক স্টাফের উদ্ধৃতি দিয়ে বেইজিং তৌশিয়াও নিউজ জানায়, এ অগ্নিকান্ডের সময় সেখানে ৩৪ বোর্ডিং শিক্ষার্থী ছিল।
বিবৃতিতে বলা হয়, হেনান প্রদেশের প্রত্যন্ত ঝেংচাং কাউন্টির ওই কেন্দ্রের ব্যবস্থাপককে পুলিশ গ্রেফতার করেছে।
এ ঘটনায় আহতদের স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়েছে। তাদের মধ্যে চার জনের অবস্থা আশংকাজনক। সেখানে অজ্ঞাতনামা এক চিকিৎসক স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেন, তারা আহতদের বাঁচাতে সবকিছু করছে।
উল্লেখ্য, দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণে চীনে মারাত্মক অগ্নিকান্ড সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন লেবার পার্টির জ্যেষ্ঠ নেতা অ্যান্ডি বার্নহাম। বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার গত ২২ জুন পদত্যাগের ঘোষণা দেওয়ার পর বার্নহামই এখন দ ...
আন্তর্জাতিক ডেস্ক: বৃহস্পতিবার (৯ জুলাই) ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন সম্পন্ন হয়েছে। তাঁর জন্মভূমি ও শিয়া সম্প্রদায়ের অন্যতম পবিত্র নগরী মাশহাদের ইমাম রেজা মাজারের দার আল-জিকর ...
আন্তর্জাতিক ডেস্ক: চীনের পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরে হুইতেং জুতা কারখানায় বৃহস্পতিবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। চীনের ‘জুতা রাজধানী’ হিসেবে পরিচিত জিনজিয় ...
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের ‘কিল লিস্টে’ তিনি এক নম্বরে আছেন এবং যেকোনো সময় প্রাণ হারাতে পারেন। ন্যাটো সম্মেলনে তুরস্কের আঙ্কারায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট ...
সব মন্তব্য
No Comments