স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা উপলক্ষে ১৫ জুনের ট্রেনের অগ্রিম ফিরতি টিকেট বিক্রি শুরু হয়েছে। বৃহস্পতিবার ( ৫ জুন ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা হচ্ছে।
রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী এ তথ্য জানিয়েছেন।
আজ সকাল ৮টা থেকে ট্রেনের টিকেট অনলাইনে বিক্রি শুরু হয়। এ সময় রেলওয়ের পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকেট পাওয়া যায়। বেলা ২টা থেকে বিক্রি শুরু হয় রেলওয়ের পূর্বঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকেট। এবারও রেলওয়ের আন্তঃনগর ট্রেনের ৭দিনের অগ্রিম ফিরতি টিকেট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হবে।
রেলওয়ের সিদ্ধান্তনুযায়ী, ঈদের পরে আন্তঃনগর ট্রেনের ৭ টিকেট বিক্রি শুরু হয় ৩১ মে।
১০ জুনের টিকেট বিক্রি হয় ৩১ মে, ১১ জুনের টিকেট বিক্রি হয় ১ জুন, ১২ জুনের টিকেট বিক্রি হয় ২ জুন, ১৩ জুনের টিকেট বিক্রি হয় ৩ জুন, ১৪ জুনের টিকেট বিক্রি হয় ৪ জুন এবং ১৫ জুনের টিকেট বিক্রি হচ্ছে আজ ।
ঈদ যাত্রার অগ্রিম ফিরতি টিকেট একজন যাত্রী একবার কিনতে পারবেন এবং ৪টি আসন সংগ্রহ করতে পারবেন। তবে কোন টিকেট রিফান্ড করা যাবে না।
ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় থাকায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে দেশের কো ...
বরিশাল অফিস: দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, ‘আমাদের অদ্ভুত দেশ। অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর। তারা নানা ...
স্টাফ রিপোর্টার: সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেছে পরিবার। রোববার (১৩ সেপ্টেম ...
সব মন্তব্য
No Comments