ডেস্ক রিপোর্ট: আর্মেনিয়ার শুক্রবার বলেছে, আজারবাইজানের সাথে সাম্প্রতিক সংঘর্ষে আর্মেনীয় সৈন্যদের নিহতের সংখ্যা বেড়ে ১০৫ থেকে ১৩৫ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার এই লড়াই শুরু হয়েছিল এবং বৃহস্পতিবার শেষ হয়েছে।
এই সংঘাতে একটি দশকব্যাপী আঞ্চলিক বিরোধ অবসানে বাকু এবং ইয়েরেভানের মধ্যকার শান্তি আলোচনা বিপন্ন হয়ে পড়ে।
আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনয়ান মন্ত্রিসভার বৈঠকে বলেন, ২০২০ সালের ভয়াবহ যুদ্ধের পর সপ্তাহান্তের এই লড়াইয়ে মৃতের সংখ্যা ১৩৫ জনে দাঁড়িয়েছে।
তিনি বলেন, ‘দুর্ভাগ্যবশত এটা চূড়ান্ত পরিসংখ্যান নয়। অনেক আহতও আছে।’ আজারবাইজান তার সৈন্যদের মধ্যে ৭১ জনের মৃত্যু খবর দিয়েছে।
আর্মেনিয়ার নিরাপত্তা পরিষদ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে সহিংসতা শেষ হয়েছে। শত শত বেসামরিক আর্মেনিয়ানকে তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য করার আগে ‘আন্তর্জাতিক মধ্যস্থতার জন্য ধন্যবাদ।’
ককেশাসের প্রতিবেশী আর্মেনিয়া ও আজারবাইজান নাগোর্নো-কারাবাখ অঞ্চল নিয়ে দু’টি যুদ্ধ করেছে ১৯৯০ এবং ২০২০ সালে।
২০২০ সালে ছয় সপ্তাহের লড়াইয়ে উভয় পক্ষের ৬,৫০০ জনেরও বেশি সৈন্যের মৃত্যু হয়েছে। রাশিয়ার মধ্যস্তস্থায় এই যুদ্ধের অবসান হয়।
এই শান্তি চুক্তির অধীনে আর্মেনিয়া তার নিয়ন্ত্রণে থাকা ভূখন্ডের একটি অংশ ছেড়ে দিয়েছে এবং মস্কো তত্ত্বাবাবধানে প্রায় ২,০০০ রাশিয়ান শান্তিরক্ষী মোতায়েন করেছিল।
বাসস
আন্তর্জাতিক ডেস্ক: তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অভিনেতা থেকে রাজনীতিতে আসা থালাপতি বিজয়। রোববার (১০ মে) স্থানীয় সময় সকাল ১০টায় চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে ৯ মন্ত্রীসহ তিনি শপথ নে ...
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালীতে নৌ-চলাচল সুরক্ষায় সম্ভাব্য আন্তর্জাতিক মিশনের আগে মধ্যপ্রাচ্যে একটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইরানকে ঘিরে চলমান সংঘাত ‘যত দ্রুত সম্ভব’ শেষ হওয়া দরকার। যুদ্ধ দীর্ঘায়িত হলে এর গুরুতর প্রভাব পুরো বিশ্বকে ভোগ করতে হবে বলেও সতর্ক করেছেন ...
আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ নাটকীয়তার পর অবশেষে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন অভিনেতা থেকে রাজনীতিক হওয়া থালাপতি বিজয়। আজ রোববার (১০ মে) স্থানীয় সময় সকাল ১০টায় চেন্নাইয়ের নেহরু স্টেডিয়া ...
সব মন্তব্য
No Comments