স্টাফ রিপোর্টার: রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় প্রকাশ্যে এলোপাতাড়ি গুলির ঘটনা ঘটেছে। এতে রাকিবুল ইসলাম (২৭) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
রোববার (১৫ মার্চ) রাত সোয়া ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন কেন্দ্রীয় শহিদ মিনারের বেদির ওপর এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের দিকে শহিদ মিনার এলাকায় কয়েকজন যুবক অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ অজ্ঞাত কয়েকজন ব্যক্তি সেখানে এসে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে। এতে উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সবাই ছুটোছুটি শুরু করেন। এ সময় রাকিবুল ইসলাম নামে এক যুবক গুলিবিদ্ধ হন।
স্থানীয়রা আহত রাকিবুল ইসলামকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তার চিকিৎসা চলছে বলে জানা গেছে।
ঘটনার পরপরই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ঘটনাটি তদন্ত শুরু করেন।
তবে গুলি চালানোর পেছনে কারা জড়িত এবং কী কারণে এ ঘটনা ঘটেছে—তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সরকারি প্রতিষ্ঠান এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত এই চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান গালাগালির সংস্কৃতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, বর্তমানে দেশে গণতান্ত্রিক একটি পরিবেশ বিরাজ করছে, বাক স্বাধীনতা অবারিত। কিন্তু আমা ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ত্রয ...
সব মন্তব্য
No Comments