বিশেষ প্রতিনিধি: আসন্ন নির্বাচনকে সামনে রেখে জাতীয় কাউন্সিলে রাজধানীতে ব্যাপক শোডাউন করেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট।
শনিবার দুপুরে রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সমাবেশ শেষে সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিশাল মিছিল করে। ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম এ মান্নান ও মহাসচিব এম এ মতিনের নেতৃত্বে মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হলে গিয়ে শেষ করে। এসময় তাদের নেতাকর্মীদের দলীয় প্রতীক মোমবাতি উচিয়ে শ্লোগান দিতে দেখা যায়।
এরআগে রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে
ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এমএ মান্নানের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা দেন মহাসচিব জননেতা আল্লামা এম এ মতিন।
কাউন্সিলের আহ্বায়ক অধ্যক্ষ স.উ.ম আবদুস সামাদের সঞ্চালনায় বক্তৃতা করেন-বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মসিহুদ্দৌলা, ড. আল্লামা আফজাল হোসাইন, আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী হারুন, অধ্যক্ষ আহমদ হোসাইন আলকাদেরী, আবু সুফিয়ান খান আবেদী, আল্লামা ছাদেকুর রহমান হাশেমী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী মামুনুর রশিদ, আল্লামা মুফতি ফজলুল হক, এম সোলাইমান ফরিদ, সৈয়দ মুজাফফর আহমদ মুজাদ্দেদী, শাইখুল হাদীস হাফেজ আশরাফুজ্জামান আলকাদেরী, মাওলানা আবুল আসাদ মুহাম্মদ জুবায়ের রেজভী, কাজী সোলাইমান চৌধুরী, কাজী জসিম উদ্দিন সিদ্দিকী, কাজী মুহাম্মদ ইসলাম উদ্দিন দুলাল, মুফতি মাহমুদুল হাসান আলকাদেরী, এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী, অধ্যাপক জালাল উদ্দীন আল আজহারী, সৈয়দ মুহাম্মদ হোসেন, গোলামুর রহমান আশরাফ শাহ্, অধ্যক্ষ মুহাম্মদ তৈয়ব আলী, মাওলানা রেজাউল করীম তালুকদার।
ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম এ মান্নান বলেন,
আসন্ন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তথা সকল দলের সমান অংশগ্রহণের সুযোগ না হলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। অথচ দেশে প্রহসনের নির্বাচন চলছে। জনগণের ভোট-ভাতের অধিকার হরণ করা হচ্ছে। ২০১৪ সাল থেকে দেশে কোন সুষ্ঠু নির্বাচন হয় নি। দলদাস নির্বাচন কমিশন পেশীশক্তি নির্ভর ভোট ডাকাতির নির্বাচন ব্যতীত কিছুই দিতে পারে নি। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট প্রস্তাবিত ৯দফা অনুযায়ী স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশনই পারবে সুষ্ঠু নির্বাচন দিতে।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments