নূর ই আলম, ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) যশোর জেলা ছাত্রকল্যাণ সমিতির চড়ুইভাতি ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ অক্টোবর) দুপুর ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ১১৬ নং কক্ষে আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শিমুল হোসেন ও ইংরেজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুমতাহিনা রিনি।
এসময় সংগঠনের সভাপতি মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাদ্দাম হোসেন হল প্রভোস্ট ও গণিত বিভাগের অধ্যাপক ড. আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহকারী অধ্যাপক শাহাবুব আলম। এসময় সংগঠনের সাধারণ সম্পাদক মৃদুল হাসান রাব্বী সহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আসাদুজ্জামান বলেন, ‘ক্যারিয়ারে ভালো করতে হলে পড়াশোনার পাশাপাশি কো-কারিকুলাম এক্টিভিটিসে যুক্ত থাকতে হবে। কারণ আধুনিক এই যুগে নিজেকে টিকিয়ে রাখতে, ভালো অবস্থানে নিয়ে যেতে হলে এটা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। এসময় তিনি শিক্ষার্থীদের যেকোনো ধরনের সমস্যা সমাধানে এগিয়ে আসার আশ্বাস দেন।’
সংগঠনির সভাপতি মুজাহিদুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে এমন একটি জায়গা যেখানে ভালো-মন্দ সব ধরনের শিক্ষার্থী রয়েছে। কিছু শিক্ষার্থী ভালো পড়াশোনা করে, কিছু শিক্ষার্থী বিভিন্ন সামাজিক সংগঠন এর সাথে কাজ করে আর কিছু শিক্ষার্থী রাজনীতিতে সময় দেয়, আবার অনেকে সাংবাদিক সংগঠন সহ বিভিন্ন ক্রিয়েটিভ সংগঠনে যুক্ত থেকে নিজেদের দক্ষতা বৃদ্ধি করে। তারমধ্যে তোমরা এমন শিক্ষার্থী বা সিনিয়র ভাইদের সাথে থাকবা যাদের থেকে জ্ঞানর্জন সম্ভব।
এছাড়াও তিনি বলেন, জেলা কল্যাণের প্রাক্তন সদস্য যারা বিভিন্ন ভালো ভালো অবস্থানে কর্মরত আছেন, তাদের সাথে ভালো যোগাযোগ রাখবে যার মাধ্যমে তোমার নিজের অবস্থান তৈরীতে সহায়তা পাও।
স্টাফ রিপোর্টার: এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে দেশের ১১টি শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
সব মন্তব্য
No Comments