আন্তর্জাতিক ডেস্ক: কলম্বিয়ায় প্রবল বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে ৩৪ জন।মঙ্গলবার জাতীয় দুর্যোগ সংস্থা একথা জানায়।
কলম্বিয়ার মধ্য-পশ্চিমাঞ্চলীয় রিসারালদা প্রদেশের পার্বত্য এলাকায় প্রবল বর্ষণের ফলে এ ভূমিধস ঘটে। এতে দারিদ্রপীড়িত দোসকুয়েব্রাদাস পৌরসভার অনেক ঘরবাড়ি ধসে পড়ে।
স্থানীয় কর্মকর্তা কার্লোস মায়া বলেন, ‘আমরা এ ভূমিধসে ১৪ জনের মৃত্যুর এবং ৩৪ জন আহত হওয়ার খবর পেয়েছি।’
জাতীয় ঝুঁকি ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানায়, উদ্ধার দল জীবিতদের সন্ধানে কাদামাটি সরিয়ে ফেলার কাজ অব্যাহত রেখেছে।
আন্তর্জাতিক ডেস্ক: জাপানে এক রাতের ব্যবধানে দুই দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে দেশটির মধ্যাঞ্চলে আঘাত হানা প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এ ঘটনায় অন্তত ২৪ জন আহত হয়েছেন। পরেরটি ছিল ৪ দশমি ...
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ দেশটির নতুন সরকার গঠনের জন্য সাবেক সেনাপ্রধান ও বিরোধী নেতা গাদি আইজেনকটকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বন্দরগুলোতে চলমান নৌ-অবরোধের পর এবার দেশটির স্থল সীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে বাণিজ্য নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পরমাণু প্রকল্প এবং এই প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা, সরঞ্জাম ও ব্যক্তিবর্গ, বিশেষ করে পরমাণু বিজ্ঞানীদের সম্পর্কে যুক্তরাষ্ট্রকে তথ্য দিলে তথ্যদাতাকে সর্বোচ্চ ২ ক ...
সব মন্তব্য
No Comments