ডেস্ক রিপোর্ট: ঢাকা ৮ আসনের সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন আজ ১৭ জুলাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ডে এডিস মশার লাভা ধ্বংস করার কর্মসূচিতে অংশ নিয়ে এ ব্যাপারে জনগণকেই আরও বিশেষভাবে সচেতন হওয়ার আহবান জানিয়েছেন। সকল ১১টা পল্টনস্থ আজাদ প্রডাক্টসের সামনে থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে অংশ নিয়ে তিনি স্থানীয় বিভিন্ন হাউজিং-এর কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এবং তাদের এডিস লার্ভা ধ্বংসের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে উৎসাহিত করেন।
মেনন বলেন, প্রতি বছর এই সময়কালে ডেঙ্গুর প্রাদুর্ভাব দুর করতে সিটি কর্পোরেশনসহ হাউজিং সমূহকে বছরব্যাপী অভিযান পরিচালনা করতে হবে।
এই সময়ে তার সাথে দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর ও পল্টন থানা আওয়ামী লীগ সভাপতি এনামুল হক আবুল, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা অঞ্চল-২ সুয়ে মেন জো, সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু সাদাত মোঃ সালেহ, সহকারি প্রকৌশলী মোঃ খলিলুর রহমান, পরিচ্ছন্ন পরিদর্শক মোঃ আসাদ, মশক নিধন সুপারভাইজার আমিব হাসান চৌধুরী, স্থানীয় আওয়ামী লীগ নেতা মনির আহম্মেদ মনাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংসদ সদস্য রাশেদ খান মেনন এই সময় স্থানীয় এলাকা ও হাউজিংসমূহ ঘুরে দেখেন।
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, বাংলাদেশে যারা অতীতে সরকারের নেতৃত্বে ছিলেন তাদের ব্যর্থতার কারণে জাতি যে পর্যায়ে যাওয়ার কথা ছিল, সে পর ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউন ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নিম্নোক্ত বাণী দিয়েছেন —বাণী:“আগামীকাল ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এই দিবসটি গণতন্ত ...
সব মন্তব্য
No Comments