ডেস্ক রিপোর্ট: দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবারের পাশের হার গড়ে ৭৭ দশমিক ৭৮ শতাংশ ।
আজ (১৫ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগন নিজ নিজ বোর্ডের ফলাফল একযোগে প্রকাশ করা হয়।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার ফল প্রকাশের তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এবার কেন্দ্রীয়ভাবে ফল প্রকাশ করা হয়নি। স্ব স্ব বোর্ড থেকে ফলাফল দেয়া হয়।ফলাফল একযোগে শিক্ষা প্রতিষ্ঠান ও অনলাইনে প্রকাশ করা হয়েছে।
ফলাফল শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল থেকেও জানাযাবে।
ঢাকা শিক্ষাবোর্ড এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ঢাকা বোর্ডের ওয়েবসাইট ও বোর্ডের সমন্বিত ওয়েবসাইটে গিয়ে রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের নাম এন্ট্রির পর প্রতিষ্ঠান ভিত্তিক ফলাফল নামানো যাবে।
এছাড়া পরীক্ষার্থীরা রোল ও রেজিস্ট্রেশন নম্বর টাইপ করে ফল জানতে পারবে। ফল প্রকাশের পর মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও জানা যাবে।
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষঅশুরু হয়েছিল ৩০ জুন। তবে বন্যার কারনে সিলেট বিভাগের পরীক্ষা শুরু হয় ৯ জুলাই। এবারের পরীক্ষার্থী ছিল ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন। এরমধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের পরীক্ষঅর্থীর সংখ্যা ছিল ১১ লাখ ২৮ হাজার ২৮১ জন।
প্রসঙ্গত, বৈষম্য বিরোধী আন্দোলন এবং শেখ হাসিনা সরকার পতনের পর সাতটি বিষয় পরীক্ষঅ নেওয়ার পর বাকি পরীক্ষাগুলাে নেওয়া সম্ভব হয়নি। পরে শিক্ষার্থীদের মুখে শিক্ষা মন্ত্রণালয় বাকি পরীক্ষা না নেওয়ার ঘোষণা দেয়।
স্টাফ রিপোর্টার: এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে দেশের ১১টি শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
সব মন্তব্য
No Comments