বুলবুল আহমেদ, নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুর থানা থেকে ছিনিয়ে নেয়া জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল উদ্দিনকে পাবনার ঈশ্বরদী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৯ এপ্রিল) দুপুর ২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন। এর আগে এঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়ে এই ঘটনায় মোট ৪ জনকে গ্রেপ্তার করা হলো।
এর আগে গ্রেপ্তার তিনজন হলেন— রুবেলের বোন রুপা খাতুন (২৫) ও ফারজানা ইয়াসমিন বৃষ্টি (২০) এবং ও কদিমচিলান ইউনিয়নের বাসিন্দা যুবদল কর্মী মাসুদ রানা (৪৫)।
লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, মঙ্গলবার দুপুরে থানা থেকে অভিযুক্ত জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল উদ্দিনকে থানা থেকে ছিনিয়ে নিয়ে যায় তার সমর্থকরা। এই ঘটনায় মঙ্গলবার রাতে ৩৫ জনের নামে সহ অজ্ঞাতদের নামে মামলা করা হয়। অভিযুক্তদের আটক করতে রাত থেকে বুধবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করে নাটোর থানায় রাখা হয়েছে।
এবিষয়ে জানতে চাইলে নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মাহবুর রহমান বলেন, সদর থানা থেকে আদালত কাছাকাছি হওয়ায় ৩ আসামিকে সদর থানায় আনা হয়েছে। দুপুরে লালপুর থানা থেকে মামলার কাগজ পত্র সদর থানায় আসলে আসামীদের আদালতে সোর্পদ করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, রুবেলকে পাবনার ঈশ্বরদী থেকে গ্রেপ্তার করে লালপুর থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর বাগাতিপাড়া উপজেলায় বিএনপি নেতার বাড়িতে গুলি বর্ষণের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে সন্দেহভাজন হিসেবে রুবেলকে লালপুর উপজেলার গৌরিপুর গ্রাম থেকে মঙ্গলবার দুপুরে আটক করে লালপুর থানায় নিয়ে যায় পুলিশ। পরে ছাত্রদল ও যুবদলের অর্ধশতাধিক নেতাকর্মী থানায় উপস্থিত হয়ে তাকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে চাপ দেয়। এ সময় অসম্মতি জানালে একপর্যায়ে হট্টগোল করে থানা থেকে তাকে ছিনিয়ে নিয়ে যায় তারা।#
বরিশাল অফিস: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর তিন দিন পর তার পরিবারের কাছে বকেয়া পাওনা বাবদ ১০ লাখ টাকা পরিশোধ করেছে সমকাল কর্তৃপক্ষ। সোমবার (১৪ ...
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
সব মন্তব্য
No Comments