বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সেরা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। ‘ইউএস নিউজ বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৬-২০২৭’-এ রাবি এই অবস্থান অর্জন করেছে। ১০০-এর মধ্যে ৪৫.৫ স্কোর করে রাবি বৈশ্বিক র্যাঙ্কিংয়ে ৬১২তম, এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১৭৬তম এবং বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে।
১৬ জুন ইউএস নিউজের ওয়েবসাইটে প্রকাশিত ২০২৬-২০২৭ সালের বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর র্যাঙ্কিং তালিকা থেকে এ তথ্য জানা গেছে। গত বছরের তুলনায় রাবির অবস্থানের উন্নতি হয়েছে। গত বছর ৪১.৩ স্কোর করে রাবি বাংলাদেশের মধ্যে দ্বিতীয় স্থানে ছিল।
রাবির প্রথম স্থান অর্জন করায় উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের গবেষক, শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ভবিষ্যতে বৈশ্বিক পরিমণ্ডলে রাবির এই অবস্থান আরও উন্নীত হবে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ১৬ জন গবেষক পিএইচডি, ১৬ জন এমফিল এবং ১ জন ডিবিএ ডিগ্রি অর্জন করেছেন। গত ৩১ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এই ডিগ্রি প্রদান করা হয় ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায়। তিনি বলেন, কিভাবে জন ...
সব মন্তব্য
No Comments