রাজশাহী অফিস: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু বলেন, সবাইকে মানব সেবার ব্রত নিয়ে কাজ করতে হবে। বাংলাদেশ স্কাউটসের ৩টি মূলমন্ত্র মেনে চলতে পারলে জনগনকে যথাসম্ভব সর্বোচ্চ সেবা প্রদান করা সম্ভব হবে এবং দেশ থেকে অন্যায় দূর হবে। এসব মূলমন্ত্রে উজ্জ্বীবিত হয়ে আমরা বেড়া উপজেলাকে ২০৩০ সালের মাঝে অপরাধমুক্ত ঘোষণা করতে চাই।
আজ (শুক্রবার) বেড়া বিপিন বিহারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে "কাবিং করবো সুন্দর জীবন গড়বো" প্রতিপাদ্যে বাংলাদেশ স্কাউটস বেড়া উপজেলা কর্তৃক আয়োজিত ৩ দিন ব্যাপী বেড়া উপজেলা ২য় কাব ক্যাম্পুরী-২০২৩ এর প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এ সময় তিনি পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
ডেপুটি স্পীকার বলেন- সকল ধর্মের মানুষকে স্রষ্টার প্রতি আনুগত্য ও বিশ্বাস রেখে বেড়ে উঠতে হবে। এর সাথে ধর্মীয় সঠিক অনুশাসন, রাষ্ট্রের প্রতি দায়িত্ব এবং নাগরিক দায়িত্ব ও কর্তব্য পালন করলে একজন ব্যক্তি পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠে। তিনি আরও বলেন, আগামী দিনের উন্নত বাংলাদেশের দায়িত্ব গ্রহণের জন্য আজকের তরুণ সমাজকে মেধা, মনন, কর্তব্য ও দায়িত্ববোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এ ধরণের কাব ক্যাম্পুরী হচ্ছে প্রশিক্ষণ প্রদানের উত্তম মাধ্যম।
মোঃ শামসুল হক টুকু বলেন, আজকের স্কাউটস হবে আগামী দিনের রাষ্ট্রপতি, ডেপুটি স্পীকার, ইউএনও, প্রথিতযশা সাংবাদিক ও জনগনের সেবক তৈরির কারিগর। আমরা ২০৩০ সালের মাঝে বেড়া উপজেলাকে অপরাধমুক্ত ঘোষণা করতে চাই, এজন্য স্কাউটসের মূলনীতি মেনে স্রষ্টার প্রতি, অপরের প্রতি ও নিজের প্রতি কর্তব্য পালন করতে হবে।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত, গীতা পাঠ, জাতীয় পতাকা উত্তোলন ও সমবেতভাবে জাতীয় সঙ্গীত গাওয়া হয়।
এরপর ডেপুটি স্পীকার সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তপন হায়দার সানের মাতার রুহের মাগফেরাত কামনায় সাঁথিয়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুস সবুরের সভাপতিত্বে অনুষ্ঠানে ২৫টি স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments